ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ইউরোপের সর্বোচ্চ পর্বতে বাংলাদেশি শাহরিয়ার

ইউরোপের সর্বোচ্চ পর্বতের চূড়ায় উঠলেন বাংলাদেশি আরোহী কাজী শাহরিয়ার রহমান ওরফে সুজন। রাশিয়ায় অবস্থিত ইউরোপের সর্বোচ্চ ৫৬৪২ মিটার অথবা ১৮৫১০ ফুট পর্বত এলব্রুস আরোহণ করেন তিনি। প্রথম বাংলাদেশি-আমেরিকান এবং পঞ্চম বাংলাদেশি হিসেবে এলব্রুস বিজয় করেন শাহরিয়ার। তিনি ও তার দল অত্যন্ত বিরূপ আবহাওয়ার মধ্যে এই ক্লাইম্ব সম্পন্ন করেন। শাহরিয়ার প্রায় ১০ মিনিট সামিটে অবস্থান করেন এবং বাংলাদেশ ও আমেরিকার পতাকা উড়ান। এই এক্সপেডিশানে সহায়তা করেন রাশিয়ান মাউন্টেরিয়ারিং কোম্পানি সেভেন সাম্মিটস ক্লাব এবং সেভেন সাম্মিটস ক্লাবের অভিজ্ঞ মাউন্টেন গাইড ভ্লাদিমির কোটল্যার। পর্বতারোহণ শাহরিয়ারের নেশা। ইতোপূর্বে তিনি আফ্রিকার কিলিমাঞ্জারো, আমেরিকার রেইনিয়ার, শাস্তা, গ্রেয়স পিক, টরেয়স পিক, বিয়ারসডাত, লংস পীক, হাফ ডোম, হুইটনি এবং মেক্সিকোর লা মালিনছে, পিকো দে ওরিজাবা পর্বতারোহণ করেছেন।

পেশাগত জীবনে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শাহরিয়ার ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির ক্যাডেন্স ডিজাইন সিস্টেমস-এ কর্মরত। তিনি কানাডা প্রবাসী কবি ইকবাল হাসানের মেয়ের জামাই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ইউরোপের সর্বোচ্চ পর্বতে বাংলাদেশি শাহরিয়ার

আপডেট সময় : ০৬:৪৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০১৫