ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

বন্ধুর সঙ্গে ঢাকায় এসে ধর্ষণের শিকার

স্টাফ রিপোর্টার,
596
বন্ধুর সঙ্গে ঢাকায় বেড়াতে এসে তেজগাঁওয়ের রেললাইন বস্তিতে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে।

বস্তির বাসিন্দারা খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেছে। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, বৃহস্পতিবার মেয়েটি গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল থেকে তার এক বন্ধুর সঙ্গে তেজগাঁওয়ের রেললাইন বস্তিতে আসে। এরপর রাতে রেললাইনের পাশে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে বস্তির বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে।

তিনি জানান, কিশোরী পুলিশকে জানিয়েছে সে ধর্ষণের শিকার হয়েছে। তবে কোন বন্ধুর সঙ্গে সে ঢাকায় এসেছে তার নাম বলেনি। কোন বাসায় ঘটনাটি ঘটেছে তাও সে বলতে পারছে না। কিশোরী গুরুতর অসুস্থ থাকায় তাকে জিজ্ঞাসাবাদও করা যাচ্ছে না।

মেয়েটি সুস্থ হলে তার সঙ্গে কথা বলে তথ্য পাওয়া গেলে অপরাধীধের ধরতে আরও সুবিধা হবে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া মামলা দায়ের করা হবে বলেও জানান এসআই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

বন্ধুর সঙ্গে ঢাকায় এসে ধর্ষণের শিকার

আপডেট সময় : ০৩:৩১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০১৫