ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

চ্যাম্পিয়ন্স লিগে এক পা ম্যান ইউ’র

খেলাধুলা প্রতিনিধি,
534
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ওঠার লড়াইয়ের প্লে-অফের প্রথম লেগে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বেলজিয়ামের ক্লাব ব্রুজকে ৩-১ গোলে হারিয়েছে লুই ফন গালের শিষ্যরা।

ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার রাতে এই ম্যাচটি হয়। তবে খুব ভালোভাবে শুরু করতে পারেনি তারা। ম্যাচের অষ্টম মিনিটে আত্মঘাতী গোল করে পিছিয়ে পড়ে ইউনাইটেড। ডি বক্সে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন মাইকেল ক্যারিক।

অবশ্য সমতায় ফিরতে খুব একটা সময় লাগেনি লুই ফন গালের শিষ্যদের। পাঁচ মিনিট পরেই দলকে সমতায় ফেরান মেমফিস ডিপাই। আত্মঘাতী গোল করা ক্যারিকের পাসে প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি।

ম্যাচের ৪৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ডিপাই। ব্লিন্ডের বাড়ানো বলে ডি বক্সের মধ্যে থেকে ডান পায়ের কোনাকুনি শটে গোল করেন তিনি।

খেলার ৮০তম মিনিটে ব্রান্ডন মেচেলে লাল কার্ড দেখে মাঠের বাইরে গেলে ১০ জনের দলে পরিণত হয় ক্লাব ব্রুজ।

ম্যাচের শেষ মুহূর্তে ইউনাইটেডের হয়ে গোল করেন মারোয়ানি ফেলাইনি। ডিপাইয়ের ক্রসে হেড করে গোল করেন তিনি।

আগামী ২৬ অাগস্ট ক্লাব ব্রুজের মাঠে ফিরতি লেগ খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

চ্যাম্পিয়ন্স লিগে এক পা ম্যান ইউ’র

আপডেট সময় : ০৩:৪৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০১৫