ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

এম কে আনোয়ার কারাগারে

স্টাফ রিপোর্টার,
527
কুমিল্লার চৌদ্দগ্রামে গত ৩ ফেব্রুয়ারি পেট্রোল বোমা হামলায় ৮ জন নিহতের মামলায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও জেলার হোমনা-তিতাস সংসদীয় আসনের সাবেক এমপি এম কে আনোয়ারকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে তিনি উচ্চ আদালতের নির্দেশে কুমিল্লার ৫নং আমলী আদালতে হাজিরা দেন। এ সময় আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় যাত্রীবাহী আইকন পরিবহনের একটি নৈশকোচে পেট্রোল বোমা হামলায় মোট ৮ জন যাত্রী নিহত হন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশে গত ৩ আগস্ট কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন বিএনপি’র কেন্দ্রীয় নেতা এম কে আনোয়ার। তাঁর পক্ষের আইনজীবী কাইমুল হক রিংকু ও মো. হারুনুর রশিদ জানান, উচ্চ আদালত ৭ দিনের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার জন্য এম কে আনোয়ারকে নির্দেশ দিয়েছিল। কিন্তু মামলার মূলনথি কুমিল্লার আদালতে না পৌঁছায় গত ৩ আগস্ট তিনি আদালতে হাজির হলেও এ বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

এম কে আনোয়ার কারাগারে

আপডেট সময় : ০৩:১৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০১৫