ঢাকা ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

বাল্য বিয়ের করতে গিয়ে বরসহ আটক ৩

জামালপুর প্রতিনিধি:
487
জামালপুরের সরিষাবাড়ীতে বাল্য বিয়ের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে এলাকাবাসী, প্রশাসন এবং সাংবাদিকরা। বাল্য বিয়ে প্রতিরোধে সরিষাবাড়ীবাসী পূর্বের চেয়ে বর্তমানে অনেক বেশী সোচ্চার। রোববার রাতে ফুলদহ নয়াপাড়া গ্রামে এমন একটি বাল্য বিয়ে সম্মিলিত প্রতিরোধ করা সম্ভব হয়েছে। ঘটনা ঘটে। এ ঘটনায় ভ্রাম্যমান আদালত বাল্য বিয়ের অপরাধে ৩ জনের জেল ও ৩ জনের জরিমানার আদেশ দেন।

পুলিশ ও ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলদহ নয়াপাড়া গ্রামের ইউনুছ আলীর দশম শ্রেনীতে পডুয়া কন্যা মুক্তার (১৫) সাথে পাশের গ্রামের মহিষাভাদুরিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে শামীম আকন্দ (২২)এর সাথে বিয়ের আয়োজন চলছিল।

সরিষাবাড়ী থানা পুলিশ খবর পেয়ে বর শামীম আকন্দ, বরের পিতা খলিলুর রহমান, কনের দুলাভাই বিল্লাল হোসেন ও দাওয়াত খেতে আসা জহুরুল ইসলাম, চান মিয়া, হযরত আলীকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।

পরে উপজেলা র্নিবাহী অফিসার ও ম্যাজিষ্ট্রেট ফ্লোরা বিলকিস জাহান সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ বিল্লাল উদ্দিনের অফিস কক্ষে ভ্রাম্যমান আদালত বসান। ভ্রাম্যমান আদালত বাল্য বিয়ে করার অপরাধে বর শামীম আকন্দকে ২০ দিনের জেল, পিতা খলিলুর রহমানের ১ মাসের ও কনের দুলভাই বিল্লাল হোসেনকে ১মাসের বিনা শ্রম কারাদন্ডের এবং দাওয়াত খেতে আসা জহুরুল ইসলাম, চান মিয়া, হযরত আলীকে ১ হাজার করে জরিমানার আদেশ দেন।

পরে সরিষাবাড়ী থানা পুলিশ বর শামীম আকন্দ ও তার পিতা খলিলুর রহমান ও কনের দুলাভাই বিল্লাল হোসেনকে কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে পুলিশ।

ছবিঃ জামালপুরের সরিষাবাড়ীতে বাল্য বিয়ের কনে দশম শ্রেনীর ছাত্রী মুক্তার (১৫) সাথে পাশের গ্রামের মহিষাভাদুরিয়ার বর শামীম আকন্দ (২২)।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

বাল্য বিয়ের করতে গিয়ে বরসহ আটক ৩

আপডেট সময় : ০৮:৩২:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০১৫