ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

অবশেষে মায়ের কোলে শিশু সুরাইয়া

স্টাফ রিপোর্টার,
479
জন্মের ২৩ দিন পর অবশেষে মায়ের কোলে ফিরলো মাতৃগর্ভে গুলিবিদ্ধ সুরাইয়া। শিশু সন্তানকে কোলে নিয়ে হাসি ফুটলো মায়ের মুখে। সন্তানকে বুকে নিয়ে ঘুমানোর অপেক্ষায় থাকা মা নাজমা বেগমের অপেক্ষার পালা শেষ হলো। আজ দুপুরে সুরাইয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) থেকে নিয়ে পুরাতন ভবনের কেবিনে চিকিৎসাধীন মা নাজমা বেগমের কোলে তুলে দেন চিকিৎসকেরা। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন বেশ কয়েকজন চিকিৎসক।
মেয়েকে কাছে পেয়ে নাজমা বেগম সবার উদ্দেশে বললেন, দোয়া করেন, মেয়ে যেন আমার সুস্থ থাকে। সুরাইয়ার চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক কানিজ হাসিনা বলেন, জীবনে প্রথম মায়ের পেটে গুলিবিদ্ধ শিশুকে চিকিৎসা দিতে হয়েছে। সবার চেষ্টায় সুরাইয়াকে তার মায়ের কোলে তুলে দিতে পারলাম। তিনি আরও বলেন, আল্লাহর রহমতে শিশুটি এখন আশঙ্কামুক্ত বলা চলে।
উল্লেখ্য, গত ২৩শে জুলাই মাগুরার দোয়ারপাড়ে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে গর্ভের সন্তানসহ গুলিবিদ্ধ হন নাজমা খাতুন। এসময় নাজমার চাচা শ্বশুর মোমিন ভূঁইয়াও গুলিবিদ্ধ হন। তিনি একদিন পর মারা যান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

অবশেষে মায়ের কোলে শিশু সুরাইয়া

আপডেট সময় : ০৭:৫২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০১৫