ঢাকা ১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ব্লগার নিলয় হত্যাকাণ্ড: দুই আসামি ৮ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার,
462
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার মহানগর হাকিম মোল্লা সাইফুল ইসলামের আদালতে সাদ আল নাহিয়ান ও মাসুদ রানাকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (পূর্ব) পরিদর্শক মাহবুবুর রহমানের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে আদালত প্রত্যেকের জন্য আট দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নাহিয়ানকে উত্তরার ৭ নম্বর সেক্টর থেকে ও মাসুদ রানাকে মিরপুরের কালশী এলাকা থেকে আটক করা হয়। নাহিয়ান শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হকের ভাতিজা। আটককৃতরা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য ও নিলয় হত্যার ঘটনায় জড়িত বলে পুলিশ দাবি করেছে। গত ৭ই আগস্ট দুপুরে নিলয়কে রাজধানীর গোড়ানের ভাড়া বাসায় ঢুকে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় তার স্ত্রী আশামণি অজ্ঞাতপরিচয় চারজনের বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ব্লগার নিলয় হত্যাকাণ্ড: দুই আসামি ৮ দিনের রিমান্ডে

আপডেট সময় : ১০:২৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০১৫