ঢাকা ১১:২০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

নাগরিক অধিকার রক্ষায় সরকারের প্রতি এসএএইচআর-এর আহ্বান

স্টাফ রিপোর্টার,
436
বাংলাদেশের জনগণের রাজনৈতিক ও নাগরিক অধিকারসমূহ, বিশেষ করে বেঁচে থাকার, বাক-স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতার অধিকার সুরক্ষার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে শ্রীলংকা ভিত্তিক মানবাধিকার সংস্থা সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস (এসএএইচআর)। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি লিখেছে সংস্থাটির চেয়ারপারসন হিনা জিলানি ও কো-চেয়ারপারসন ড. নিমলকা ফার্নান্ডো। ওই চিঠিতে তারা বলেছেন, গণতান্ত্রিক রীতিনীতি রক্ষা, সন্ত্রাসবাদ ও ধর্মীয় উগ্রপন্থার বিরুদ্ধে লড়াই এবং আইনের শাসন কার্যকরভাবে পুনঃস্থাপনের জন্য দায়বদ্ধ শেখ হাসিনার সরকার ও বাংলাদেশের সব রাজনৈতিক দল। নীলাদ্রি চ্যাটার্জি, অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান ও অনন্ত বিজয় দাস হত্যার বিষয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ অনুসন্ধানের জন্য তারা আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকারের প্রতি। একই সঙ্গে এসব অনুসন্ধান ও বিচার প্রক্রিয়ার অগ্রগতি জনসম্মুখে তুলে ধরার আহ্বান জানানো হয়েছে। আগে যেসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তার ঘাতকদের বিচারের আওতায় আনার প্রক্রিয়ায় হতাশা ব্যক্ত করা হয়েছে। বলা হয়েছে, এ জন্য ধর্মের নামে অগ্রপন্থী গোষ্ঠীসমূহ নৃশংস কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। নীলাদ্র চ্যাটার্জিকে যেভাবে হায়েনার মতো হত্যা করা হয়েছে, তার তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছে সংস্থাটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

নাগরিক অধিকার রক্ষায় সরকারের প্রতি এসএএইচআর-এর আহ্বান

আপডেট সময় : ১১:০৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০১৫