ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

জনকণ্ঠ সম্পাদক ও নির্বাহী সম্পাদকের সাজা

বিশেষ প্রতিনিধি,
435
আদালত অবমাননার দায়ে জনকণ্ঠ সম্পাদক আতিক উল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়কে দোষি সাব্যস্ত করেছে আপিল বিভাগ। আজ আদালতের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থানের দণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে ৬ সদস্যের বৃহত্তর আপিল বেঞ্চ এ আদেশ দেয়। রায় ঘোষণার সময় আদালত অবমাননার ব্যাপারে একটি গাইড লাইন দেয়ার কথা বলেছে আপিল বিভাগ।
গত ২৯শে জুলাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের দিন স্বপ্রণোদিত হয়ে জনকণ্ঠের সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে সুপ্রিম কোর্ট। ‘সাকার পরিবারের তৎপরতা : পালাবার পথ কমে গেছে’ শিরোনামে গত ১৬ই জুলাই প্রকাশিত নিবন্ধের জন্য রুল জারির পাশাপাশি নিবন্ধের লেখক স্বদেশ রায় এবং আতিকউল্লাহ খান মাসুদকে তলব করা হয়। গত সোমবার আপিল বিভাগের বৃহত্তর বেঞ্চে রুলের শুনানি শেষে আজ এ রায় ঘোষণা করা হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

জনকণ্ঠ সম্পাদক ও নির্বাহী সম্পাদকের সাজা

আপডেট সময় : ১১:০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০১৫