ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

কেয়ার ফিরে আসা

বিনোদন ডেস্ক :
411সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’ ছবি দিয়ে দারুণভাবে কামব্যাক করলেন সুন্দরী সুঅভিনেত্রী কেয়া। লম্বা বিরতির পর তার নতুনরূপে সিনেমায় প্রত্যাবর্তন দর্শকদের মন জয় করেছে। অধিকাংশ দর্শকের কাছে কেয়া হাজির হয়েছেন নতুন নায়িকা হিসেবে। ব্যবসাসফল এ ছবির মুক্তির প্রথম দিন বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের সামনে সরাসরি উপস্থিত হয়েছিলেন কেয়া। দর্শকরা উচ্ছ্বাস ভরে কেয়াকে গ্রহণ করেছেন। অভিনয়ের প্রশংসা করেছেন, সিনেমার নতুন অনেক দর্শক কেয়াকে নতুন নায়িকা মনে করে তার নামও জানতে চেয়েছেন। বিষয়টি কেয়া খুবই উপভোগ করেছেন। নতুন প্রযোজনা সংস্থা মুভি প্লানেট মাল্টিমিডিয়া প্রযোজিত পরিবেশিত ‘ব্ল্যাকমানি’ ছবিতে গল্প অনুযায়ী নতুনরূপেই বেশ চমক নিয়ে পর্দায় এসেছেন কেয়া। আগের কেয়ার সঙ্গে এই কেয়ার যেন বিস্তর ফারাক। গ্ল্যামার, অভিনয় দুটো মিলিয়ে অতীতের কেয়াকে ছাড়িয়ে গেছেন ‘ব্ল্যাকমানি’র কেয়া। দর্শকদের ভালবাসায় ধন্য হয়েছে ‘ব্ল্যাকমানি’। চলচ্চিত্রের পাশাপাশি নতুন আশা জেগেছে কেয়ার মধ্যেও। এরই মধ্যে অনেক পরিচালক যোগাযোগ করেছেন নতুন ছবির অফার নিয়ে। কেয়া পরিচালকদের ডাকে সাড়া দিচ্ছেন। কিছু দিনের মধ্যেই বেশ কয়েকটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়ে যাবেন বলে আশা করছেন তিনি। কেয়া বলেন, বলা যায় অনেক দিন পর সম্পূর্ণ একটি বাণিজ্যিক ছবি নিয়ে দর্শকদের সামনে এসেছি। মাঝখানে নায়করাজ রাজ্জাকের আয়না কাহিনী ছবিটি ছিল। কিন্তু আমার অভিনয় জীবনে এই প্রথম একসঙ্গে ৮৪টি প্রেক্ষাগৃহে কোন ছবি মুক্তি পেয়েছে। তিনি বলেন, ‘ব্ল্যাকমানি’ ছবিটি নতুন এক কেয়াকে জন্ম দিয়েছে। দর্শকদের ভালবাসায় ধন্য আমি। কৃতজ্ঞ মুভি প্লানেট মাল্টিমিডিয়া এবং পুরো ‘ব্ল্যাকমানি’ টিমের কাছে। আমার বিশ্বাস তাদের নতুন কেয়া চলচ্চিত্র শিল্পকে ভাল কিছু দিতে পারবে। আমি সবার দোয়া ও সহযোগিতা চাই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

কেয়ার ফিরে আসা

আপডেট সময় : ০৮:১৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০১৫