ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

মৌসুমী হামিদের বাজিমাত

বিনোদন প্রতিনিধি,
386

বড় পর্দায় প্রথম ছবিতেই বাজিমাত করলেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার মৌসুমী হামিদ। ছোট পর্দায় নায়িকারা বড় পর্দায় পারেন না, এমন অভিযোগ যখন চিরায়ত সত্য প্রমাণ হতে যাচ্ছিল ঠিক তখনই মৌসুমী হামিদ প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘ব্ল্যাকমানি’ দিয়ে তা মিথ্যা প্রমাণ করেছেন। সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’ ছবিটি মুক্তির প্রথমদিন থেকেই সুপারহিট ব্যবসার রায় পেয়ে গেছে। সেই সঙ্গে মৌসুমী হামিদও প্রথম ছবিতেই সাফল্যের মুখ দেখলেন। ছবির গল্প এবং চরিত্রানুযায়ী তার অভিনয় এবং গ্ল্যামার দর্শকদের মন জয় করেছে। নাচ-গানেও তার পারফরম্যান্স ছিল প্রাণবন্ত। মৌসুমী হামিদ ছবি মুক্তির প্রথম দিনই অভিসার, সনি ও এশিয়া প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের সঙ্গে ছবিটি দেখেছেন। তাদের সরাসরি প্রতিক্রিয়া লক্ষ্য করেছেন। দর্শকদের উচ্ছ্বাসের জোয়ারে ভেসে যাওয়ার অনুভূতিও লাভ করেছেন। প্রথম ছবির বড় সাফল্যের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মৌসুমী হামিদ বলেন, আমি যখন ‘ব্ল্যাকমানি’ ছবির গল্প শুনি, আমার চরিত্রের গভীরতা বুঝতে পারি, ঠিক তখনই সিদ্ধান্ত নিই ছবিটি আমি করবো। কারণ, নিজের প্রতি আমার বিশ্বাস ছিল। যদি আমি চরিত্রটি ফুটিয়ে তুলতে পারি তাহলে অবশ্যই সফল হবো। প্রেক্ষাগৃহে গিয়ে সরাসরি দর্শকদের উচ্ছ্বাস আর ভালবাসা দেখে আমি অভিভূত হয়ে পড়ি। এটা আমার জীবনে নতুন এক অভিজ্ঞতা। বড় পর্দায় দর্শক আমাকে মনেপ্রাণে গ্রহণ করেছে দেখে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সেই সঙ্গে অনুপ্রাণিত যে, ভবিষ্যতে আমি আরও ভাল করতে পারবো। ‘ব্ল্যাকমানি’র সাফল্যের রেশ ধরে আগামীতে আসছে ‘ব্ল্যাকমেইল’ এবং
‘ক্যাপ্টেন’। আমার বিশ্বাস এ দুটি ছবিও সাফল্য পাবে এবং আমি চলচ্চিত্রেও আমার শক্ত একটা অবস্থান গড়ে তুলতে পারবো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

মৌসুমী হামিদের বাজিমাত

আপডেট সময় : ১১:৪২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০১৫