ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ভারতের ঝাড়খন্ডে পদপিষ্ট হয়ে ১১ পূণ্যার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার,
383
ভারতের ঝাড়খন্ডের দেওঘরে বৈদ্যনাথ ধামের কাছে পদপিষ্ট হয়ে সোমবার কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও পঞ্চাশ জন। দ্বিতীয় শ্রাবণ উপলক্ষে বৈদ্যনাথ ধামের বেলাবাগান দুর্গা মন্দিরে লক্ষ লক্ষ পূণ্যার্থী ভিড় করেছিলেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোর পাঁচটা নাগাদ মন্দির চত্বরে প্রবেশ নিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। পনেরো কিলোমিটার লম্বা লাইনে ঠেলাঠেলির জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সান্ডিলের ডিজি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি, ভিড় সামলাতে পুলিশ লাঠিচার্জ শুরু করাতেই এই বিপত্তি। পুলিশের লাঠিচার্জে একজন পড়ে যাওয়ার পরেই আতঙ্কিত হয়ে পড়েন অন্যরা। ছোটাছুটি শুরু করে দেন। যার ফলে ঘটে যায় অনভিপ্রেত এই দুর্ঘটনা। প্রশাসনের তরফে জানা গেছে বার্ষিক শ্রাবণ সোমবার পালনের উদ্দেশ্যে লক্ষ মানুষের ভিড় জমে মন্দির চত্ত্বরে। সন্ধ্যার মধ্যে এই সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ভারতের ঝাড়খন্ডে পদপিষ্ট হয়ে ১১ পূণ্যার্থীর মৃত্যু

আপডেট সময় : ১১:৩২:২২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০১৫