ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

সাত মাস নিখোঁজ থাকা হুম্মামকে নিয়ে রহস্য

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সাবেক বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীর সাত মাস নিখোঁজ থাকা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার ভোরের দিকে অজ্ঞাতপরিচয় লোকজন তাঁকে ধানমণ্ডি এলাকায় রেখে যায়। এরপর পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে ধানমণ্ডির বাসায় নিয়ে যায়। তাঁর পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

হুমামের চাচা ও বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী কালের কণ্ঠকে বলেন, ‘গত বৃহস্পতিবার ভোরের দিকে ধানমণ্ডি লেকের পাড়সংলগ্ন মসজিদের সামনে কে বা কারা হুম্মামকে রেখে যায়। এরপর পরিবারের লোকজন সেখান থেকে তাকে বাসায় নিয়ে আসে। হুমামের শারীরিক অবস্থা ভালো। ধানমণ্ডি এলাকায় কারা তাকে নামিয়ে দিয়ে গেছে সে ব্যাপারে আমরা কিছু জানি না। ’

বাসায় ফেরার পর গত বৃহস্পতিবার সকাল থেকেই সামাজিক মাধ্যমের কল্যাণে হুম্মাম কাদের চৌধুরীর বেশ কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে হুম্মাম কোথায় ছিলেন, সে বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো তথ্য দেয়নি। যোগাযোগ করা হলে পরিবারের মতো এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও কোনো কিছু জানা যায়নি।

গত বছরের ৫ আগস্ট একটি মামলায় হাজিরা দেওয়ার পর ঢাকার আদালতপাড়া থেকে রহস্যজনকভাবে ‘উধাও’ হন হুমাম কাদের চৌধুরী। এর পর থেকে বিএনপি ও সালাহউদ্দিন কাদের চৌধুরীর পরিবার থেকে অভিযোগ করা হচ্ছিল, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই তাঁকে তুলে নিয়ে যায়।

সে সময় তাঁর আইনজীবী হুজাতুল আল ফেসানী সাংবাদিকদের কাছে দাবি করেছিলেন, দুপুর ১২টা ৫০ মিনিটে কোর্ট এলাকা থেকে বের হওয়ার পর রায়সাহেব বাজার থেকে গাড়ির গতি রোধ করে হুম্মামকে তুলে নিয়ে যাওয়া হয়ে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছে। সাকা চৌধুরীর ফাঁসির পর বিএনপির নতুন কমিটিতে জায়গা পান তাঁর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী। হুমাম বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।

নিখোঁজ হওয়ার পর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের ওয়েবসাইটে প্রচারিত বিজ্ঞপ্তিতেও হুম্মাম কাদেরের বিষয়টি উল্লেখ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

সাত মাস নিখোঁজ থাকা হুম্মামকে নিয়ে রহস্য

আপডেট সময় : ০৫:১৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭