ঢাকা ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

খোশ মেজাজেই আছেন সৌদি বাদশাহ সালমান

আন্তর্জাতিক ডেস্ক:: একটি রক্ষণশীল মুসলিম দেশের বাদশাহ হওয়ায় অনেক কাজ থেকেই তাকে বিরত থাকতে হয়। ইসলামে নিষিদ্ধ এমন কোনো কাজ করার কথাতো ভাবতেই পারেন না। তিনি হলেন সৌদি আরবের বাদশাহ সাল বিন আবদুল আজিজ আল সৌদ।

সম্প্রতি ইন্দোনেশিয়ায় সফর করছেন বাদশাহ সালমান। সেখানে বেশ খোশ মেজাজেই রয়েছেন তিনি। ইন্দোনেশিয়ায় সফরের আগেই মালয়েশিয়ায় সফর করেছেন। সেখানেও ভালো সময় কেটেছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে বাদশাহ সালমানের একটি সেলফি প্রকাশিত হয়েছে। এই ছবি বেশ জনপ্রিয়তাও পেয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এই সেলফিটি টুইটারে প্রকাশ করেন।

বুধবার মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ায় পৌঁছান বাদশাহ সালমান। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বাদশাহ সালমানের সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।

ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেঘবতী সুকর্ণপুত্রী ও তার মেয়ে পুয়ান মহারানির সঙ্গেও বেশ ফুরফুরে মেজাজে সেলফি তুলতে দেখা গেছে বাদশাহ সালমানকে।

সামাজিক মাধ্যমে বাদশাহ সালমানের উপস্থিতি খুবই কম। বিশেষ করে ফেসবুক বা টুইটারে তার ছবি একেবারেই দেখা যায়না। এর আগে গত বছর কাতারে ক্যান্সার থেকে বেঁচে যাওয়া এক কিশোরের সঙ্গে তার একটি সেলফি প্রকাশ হয়। ইন্দোনেশিয়ার সফর শেষে ব্রুনাই, চীন, জাপান, মালদ্বীপ এবং জর্ডানে সফর করবেন বাদশাহ সালমান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

খোশ মেজাজেই আছেন সৌদি বাদশাহ সালমান

আপডেট সময় : ০১:২১:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭