ঢাকা ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

মালদ্বীপে সৌদির দ্বীপ কেনার খবরে উদ্বেগ ভারতের

আন্তর্জাতিক ডেস্ক:: মালদ্বীপের একটি প্রবাল দ্বীপ কেনার পরিকল্পনা করছে সৌদি আরব। সৌদি আরবের কাছে মালদ্বীপের এই দ্বীপ বিক্রির পরিকল্পনার খবরে উদ্বেগে রয়েছে ভারত।

নয়া দিল্লির কর্তাব্যক্তিরা প্রতিবেশী দেশটির এই পরিকল্পনাকে দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হিসেবে দেখছেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

মালদ্বীপের আবদুল্লাহ ইয়ামিন সরকারের দ্বীপ বিক্রির সিদ্ধান্তের খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে দেশটির বিরোধী দল মালদ্বীপ ডেমক্রেটিক পার্টির (এমডিপি) মাধ্যমে।

দলটির নেতারা বলছেন, প্রবাল দ্বীপ ফাফু সৌদি আরবের কাছে বিক্রি করতে যাচ্ছে সরকার। বিষয়টি চূড়ান্ত করতে মালদ্বীপ সফরে যাচ্ছেন সৌদি আরবের বাদশাহ সালমন বিন আবদুল আজিজ আল সউদ।

কলকাতার দৈনিক আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, এতদিন পর্যন্ত ফাফু দ্বীপ নিয়ে একটি সম্পর্ক ছিল ইরানের। তবে এখন দ্বীপের ৩০০ জন পড়ুয়াকে বৃত্তি দিচ্ছে সৌদি আরব। তার মধ্যে ৭০ শতাংশই ওহাবি মতাদর্শের মানুষ। দ্বীপের স্কুলগুলোতেও সৌদি শিক্ষকরা শিক্ষা দান করেন।

আইএএসের মতো জঙ্গিগোষ্ঠীর উত্থানের প্রেক্ষাপটে মালদ্বীপে ওহাবি মতাদর্শের প্রচার দক্ষিণ এশিয়ায় জঙ্গিবাদকে উসকে দেবে বলে মনে করছেন ভারতের কর্মকর্তারা।

এমডিপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আহমেদ নাসিম টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, ওহাবি মতাবলম্বী মানুষদের কথা মাথায় রেখেই সরকার সৌদি আরবের কাছে দ্বীপ বিক্রির এই সিদ্ধান্ত নিয়েছে।

যুক্তরাজ্যে নির্বাসিত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের দলের নেতা নাসিম বলেন, জনগণের মতামতের তোয়াক্কা না করেই সরকার দ্বীপ বিক্রি করতে যাচ্ছে।

মালদ্বীপে এতদিন বিদেশিদের জায়গা-জমি কেনার কোনো সুযোগ ছিল না। কিন্তু ২০১৫ সালে সরকার সংবিধান সংশোধন করে সেই সুযোগ তৈরি করেছে।

ভারত মহাসাগরে অনেক দ্বীপের সমন্বয়ে গঠিত প্রতিবেশী দেশ মালদ্বীপে এখনও সফরে যাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সম্প্রতি মালদ্বীপ সফর করে দেশটির সরকারের প্রতি সমর্থন প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর।

কিন্তু নিজেদের এত কাছে সৌদি আরবের দ্বীপ কেনার পরিকল্পনার খবরে এখন মোদী মালদ্বীপ সফরে যাবেন বলে নয়া দিল্লির কূটনৈতিক সূত্রে জানা গেছে। সূত্র: আনন্দবাজার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

মালদ্বীপে সৌদির দ্বীপ কেনার খবরে উদ্বেগ ভারতের

আপডেট সময় : ১২:৫২:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭