ঢাকা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

এসএসসি পরীক্ষার খাতা লুট!

কুষ্টিয়ার খোকসায় এসএসসি পরীক্ষার উত্তরপত্র লুট নিয়ে নাটকীয়তার সৃষ্টি হয়েছে। প্রশাসনের দাবী, এসএসসি পরীক্ষার উত্তরপত্র লুকিয়ে রেখে প্রতিপক্ষকে ফাঁসাতে চেয়েছিল এক শিক্ষক। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে পুলিশ উত্তরপত্র হারানোর অভিযোগ পাওয়ার পর মধ্যরাতে উদ্ধার করেছেন বলে প্রশানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।
খোকসা উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজলুল হক জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আমবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান অভিযোগ করেন, তিনি যশোর শিক্ষা বোর্ডের প্রধান পরীক্ষকের কাছ থেকে সদ্য শেষ হওয়া এসএসসি পরীক্ষার শারীরিক শিক্ষা বিষয়ের ২৫০টি খাতা নিয়ে বাড়ি ফিরছিলেন। আমবাড়িয়া ইউনিয়নের আটগাছিয়া পাড়ার কাছে তার বহনকারী পাখি ভ্যানটি পৌছালে প্রভাবশালী আলতাফ খান ও তার ছেলে আনিফ খান পরীক্ষা খাতা লুট করেছে। এমন অভিযোগ পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন খাতা উদ্ধারে অভিযান শুরু করে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদার বলেন, পুলিশ রাত বারটার সময় খাতাগুলো উদ্ধার করেছে। বর্তমানে ঐ উত্তরপত্র থানা হেফাজতে রয়েছে। শিক্ষক আব্দুল হান্নান নিজেই এসএসসি পরীক্ষার উত্তরপত্র লুকিয়ে রেখে প্রতিপক্ষকে ফাঁসাতে চেয়েছিল ।
খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা বানু বলেন, বিষয়টি নিয়ে জেলা প্রশাসন বসবেন। সেখানে আলোচনার পর অভিযুক্তের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে তা জানা যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

এসএসসি পরীক্ষার খাতা লুট!

আপডেট সময় : ০৭:১৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০১৭