ঢাকা ১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

সাংবাদিকের নামে ছাত্রলীগ নেতার মামলা

রাবি প্রতিনিধি:: সংবাদ প্রকাশের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত এক সংবাদকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা। বুধবার রাতে রাজশাহীর মতিহার থানায় তথ্য ও যোগাযোগ পযুক্তি আইনের (সংশোধনী-২০১৩) ৫৭ ধারায় এ মামলা দায়ের করা হয়।
মামলায় আসামি করা হয়েছে দৈনিক আলোকিত বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমানকে। তিনি রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সহ-সভাপতি। মামলার বাদী মো. মিনারুল ইসলাম ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

ঘটনা সূত্রে জানা যায়, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকায় প্রকাশিত সংবাদে ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মিনারুল ইসলাম বিবাহিত, শিবিরের রাজনীতি, প্রক্সি জালিয়াতিতে যুক্ত বলে উল্লেখ করা হয়। এর প্রেক্ষিতে এবছরের ১৮ জানুয়ারি মিনারুল নগরীর মতিহার থানায় সংবাদটি ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে অভিযোগ দায়ের করেন।

যাচাই-বাছাই শেষে ১ মার্চ (বুধবার রাতে) অভিযোগটি মামলা আকারে রেকর্ড করে মতিহার থানা পুলিশ। মামলার এজহারে বলা হয়েছে, ‘এ ধরণের খবর প্রকাশ হওয়া বাদী সামাজিক, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন এবং তার প্রভূত ক্ষতি হয়েছে।’
উল্লেখ, গত বছরের ৮ ডিসেম্বর রাবি শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দুই দিন পরও কমিটি না দেয়ার বিষয়ে ১০ ডিসেম্বর দৈনিক আলোকিত বাংলাদেশের অনলাইন সংস্করণে ‘রাবি ছাত্রলীগের কমিটি নিয়ে গড়িমসি’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সাংবাদিকের নামে ছাত্রলীগ নেতার মামলা

আপডেট সময় : ০১:০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০১৭