বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন- ‘অবৈধ আওয়ামী সরকার জনগনের ভোটে নির্বাচিত নয় বিধায় জনকল্যানের বিপরীতে তারা জনদুর্ভোগ সৃষ্টি করছে। তাদের দুর্নীতি ও লুটপাটের দায় জনগনের ঘাড়ে চাপাতেই বার বার অস্বাভাবিকভাবে গ্যাসের মুল্য বৃদ্ধি করছে। অন্যায়ভাবে গ্যাসের মুল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি আহুত শহীদ মিনারের শান্তিপূর্ণ অবস্থান কর্মসুচীতে পুলিশী বাধা প্রমান করে এই সরকার গনতন্ত্র বিনাশী অবৈধ ও স্বৈরাচারী সরকার। জনদুর্ভোগ সৃষ্টিকারী এই বাকশালী সরকারের হাত থেকে গনতন্ত্রকামী জনতাকে মুক্ত করতে হবে। অবিলম্বে গ্যাসের মুল্য বৃদ্ধির আত্মঘাতি সিদ্ধান্ত থেকে সরকারকে অবশ্যই সরে আসতে হবে’।
বৃহস্পতিবার বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে বার বার গ্যাসের মুল্য বৃদ্ধির প্রতিবাদে সিলেট বিএনপি আয়োজিত শহীদ মিনারে অবস্থান কর্মসুচীতে বাধা দেয়ে পুলিশ। পরবর্তীতে নগরীর সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে অবস্থান কর্মসুচী ও প্রতিবাদ সভার আয়োজন করে জেলা ও মহানগর বিএনপি। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে বার বার গ্যাসের মুল্য বৃদ্ধির প্রতিবাদে সিলেট বিএনপি আয়োজিত শহীদ মিনারে অবস্থান কর্মসুচীতে বাধা দেয়ে পুলিশ। পরবর্তীতে নগরীর সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে অবস্থান কর্মসুচী ও প্রতিবাদ সভার আয়োজন করে জেলা ও মহানগর বিএনপি। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, বিএনপি নেতা একেএম তারেক
সভা থেকে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকীর রোগমুক্তি কামনা করে সকলের কাছে দোয়া কামনা করা হয়। মিথ্যা মামলায় কারাগারে আটক জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, ছাত্রদল নেতা ওলীউর রহমানসহ কারান্তরীন সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়। মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দীকি খালেদের বাসায় পুলিশী তল্লাশীর নামে হয়রানীর নিন্দা জানানো হয়। এছাড়া অন্যায়ভাবে আটক জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাদেক আহমদের নিঃশর্ত মুক্তির দাবী জানান নেতৃবৃন্দ।
প্রতিনিধির নাম 
