ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

৩৯১ রানে দিন শেষ করল বাংলাদেশ

রান তোলার গড় ৪.৩৪ করে। টেস্ট ক্রিকেটে রীতিমত অবিশ্বাস্য। সারা দিনে ৯০ ওভার ব্যাট করে বাংলাদেশের রান ৭ উইকেট হারিয়ে ৩৯১। ১৩৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে স্বেচ্ছায় অবসর নিয়েছেন তামিম ইকবাল। ৭৩ রান করে একইভাবে ক্রিজ ছেড়েছেন মুমিনুল হক। দিন শেষে ৫৭ রানে অপরাজিত রয়েছেন লিটন কুমার দাস।

প্রস্তুতি ম্যাচের প্রস্তুতিটা দারুণভাবেই সারলো বাংলাদেশ। বৃহস্পতিবার মোরাতুয়ায় টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট একাদশ। সৌম্য সরকারকে নিয়ে ওপেনিং করতে নামেন তামিম। দলীয় ২৬ রানে সৌম্যকে হারালেও এক প্রান্তে দারুণ ব্যাটিং করতে থাকেন তিনি। দ্বিতীয় উইকেটে মুমিনুলের সঙ্গে ১৪৩ রানের জুটি গড়েন তামিম।

তবে ব্যক্তিগত ৭৩ রানে মুমিনুল স্বেচ্ছায় অবসর নিয়ে আউট হলেও নিজের সেঞ্চুরি তুলে নেন তামিম। ১৪৪ বলে সেঞ্চুরি স্পর্শ করা তামিম স্বেচ্ছায় অবসরের আগে করেন ১৩৬ রান। শেষপর্যন্ত ১৮২ বল মোকাবেলা করে ৯টি চার ও ৭টি ছক্কায় এ রান করেন তিনি।

অধিনায়ক মুশফিকুর রহীম ৩৭ বলে করেন ২১ রান। আর সাকিব আল হাসানের ব্যাট থেকে আসে ৪৬ বলে ৩০ রান। এছাড়া ৭৩ বলে ৪৩ রান করেছেন মাহমুদউল্লাহ। তবে শেষ দিকে ৬৪ বলে ৫৭ রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত থাকেন লিটন দাস।

শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের পক্ষে ৬১ রানে ৩টি উইকেট নিয়েছে কারুনারাত্নে। এছাড়া ১টি করে উইকেট নেন সামারাকুন ও আম্বুলদেনিয়া।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

৩৯১ রানে দিন শেষ করল বাংলাদেশ

আপডেট সময় : ০৮:৪৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭