ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ভারতের তামিলনাডুতে নিষিদ্ধ কোকা-কোলা, পেপসি

আন্তর্জাতিক ডেস্ক:: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাডুর ব্যবসায়ীরা সেখানে কোকা-কোলা ও পেপসি বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে।

স্থানীয় পণ্যের ব্যবহার নিশ্চিত করার জন্যই এই উদ্যোগ গ্রহণ করেছে ব্যবসায়ীরা।

রাজ্যের শীর্ষ দুটি ব্যবসায়ী এসোসিয়েশন এই দুটি পানীয় নিষিদ্ধ করার প্রস্তাব করেছিল। তারই প্রেক্ষাপটে বুধবার থেকে তামিলনাডু রাজ্যে নিষিদ্ধ হলো কোকা-কোলা ও পেপসি।

প্রতিষ্ঠানগুলো বলছে, কোমল পানীয়ের প্রতিষ্ঠানগুলো নদী থেকে প্রচুর পানি ব্যবহার করে, সে কারণে কৃষকদের জমি সেচের সময়ও ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে খরার সময় সেচে পানি সমস্যা প্রকট হয়ে দাঁড়ায়।

রাজ্যের দশ লাখেরও বেশি দোকানদার এ নিষেধাজ্ঞা মেনে চলবে বলে ধারণা করা হচ্ছে।

গত মাসে তামিলনাডুতে ‘জাল্লিকাটু’ নামে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই নিষিদ্ধের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের ঘটনা দেখে রাজ্যে পেপসি, কোকা-কোলা নিষিদ্ধের প্রস্তাব করে শীর্ষ দুটি ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব তামিলনাডু ট্রেডার্স এসোসিয়েশন (এফটিএনটিএ) এবং তামিলনাডু ট্রেডার্স এসোসিয়েশন।

বিক্ষোভের সময় অনেকে বলছিলেন ‘জাল্লিকাটু’ নিষিদ্ধ করা মানে স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে অবমাননা করা।

“আমরা কয়েক মাস আগে কোমল পানীয়ের বিরুদ্ধে আমাদের প্রচারণা শুরু করি, কিন্তু যখন আমরা ‘জাল্লিকাটু’ নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ শুরু করি, কোমল পানীয়ের বিরুদ্ধে আমাদের প্রচারণাও ভিন্ন রূপ পায়”- এক সাক্ষাৎকারে এমনটা বলেন এফটিএনটিএ’র প্রেসিডেন্ট থা ভেলায়ান।

সূত্র: বিবিসি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ভারতের তামিলনাডুতে নিষিদ্ধ কোকা-কোলা, পেপসি

আপডেট সময় : ১২:৪৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭