ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

জেগে উঠছে এক ‘হারানো পৃথিবী’

সময়ের পরত ঝেড়ে ফেলে আড়মোড়া ভাঙছে হারিয়ে যাওয়া এক দুনিয়া৷ বহু হাজার বছর আগে চাপা পড়ে গিয়েছিল সে পৃথিবী৷ তার উপর জমেছিল বরফের স্তর৷ কিন্তু বরফ গলতেই ধীরে ধীরে দেখা মিলছে এক অচেনা দুনিয়ার৷
সম্প্রতি বিজ্ঞানীদের মধ্যে সাড়া ফেলে সাইবেরিয়ায় জেগে উঠেছে এক মহাগহ্বর৷ স্থানীয় ইয়াকুতিয়ান জনগোষ্ঠির বিশ্বাস ‘বাটাগাইকা’ নামের মহাগহ্বরটি হচ্ছে পাতালে প্রবেশ করার রাস্তা৷ প্রায় এক কিলোমিটার চওড়া ও ২৮০ ফুট গভীর এই গহ্বরটি প্রতিবছর ৩৩ থেকে ৯৯ ফুট বাড়ছে৷ এর ফলে ভুগর্ভস্ত বরফ গলে বেরিয়ে আসছে প্রায় দুই লাখ বছর পুরনো প্রাণিজগতের নিদর্শন৷ ইতিমধ্যে, বাটাগাইকা গহ্বর থেকে পাওয়া গেছে প্রাগৈতিহাসিক প্রায় অবিকৃত ম্যামথ ও চার হাজার বছর পুরনো ঘোড়ার জীবাশ্ম৷

বৈজ্ঞানিকদের বিশ্বাস গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে ভূগর্ভে বরফ গলে যাওয়ায় তৈরি হয়েছে এই বিশাল গহ্বর৷ তার ফলে প্রকাশ্যে এসেছে তুষার যুগে চাপা পড়ে যাওয়া বহু প্রাগৈতিহাসিক প্রাণীর জীবাশ্ম৷ তারা আরো জানিয়েছেন যে, শেষবার প্রায় ১০,০০০ বছর আগে, তুষার যুগের শেষে সইবেরিয়াতে এরকম মহগহ্বরের সৃষ্টি হয়েছিল৷ আবহাওয়া বদল ও উষ্ণায়নের গবেষণায় ওই গহ্বর থেকে জরুরি তথ্য পাওয়া যাবে বলেও মনে করছেন তারা৷
তবে এ নিয়ে কিছুটা উদ্বেগও রয়েছে৷ সম্প্রতি রুশ বিজ্ঞানীরা জানিয়েছেন, এমন গহ্বর থেকে বহু বছর ধরে চাপা পড়ে থাকা স্মল পক্সের জীবাণু বেরিয়ে আসতে পারে৷

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

জেগে উঠছে এক ‘হারানো পৃথিবী’

আপডেট সময় : ০৯:৫৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭