ঢাকা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

নৌ মন্ত্রীকে অব্যাহতি দিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে স্মারক

নিউজ ডেস্ক:: আদালতের রায়ের বিরুদ্ধে পরিবহন শ্রমিকদের উস্কে দেয়ার অভিযোগে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানকে মন্ত্রিত্ব পদ থেকে অব্যাহতি দিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকপত্র পাঠানো হয়েছে।
বুধবার রেজিস্ট্রার যোগে স্মারকটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ।
স্মারকে বলা হয়, ‘আজ দৈনিক ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত এক খবরে আদালতের রায়ের বিরুদ্ধে নৌ পরিবহন মন্ত্রীর বিরুদ্ধে পরিবহন শ্রমিকদের ধর্মঘট চালাতে উস্কানি যোগানোর অভিযোগ উঠেছে। যার ফলে সংবিধানের ৭(এ) অনুচ্ছেদ অনুসারে মন্ত্রীর শপথ ভঙ্গ হয়েছে।’
স্মারকে আরো উল্লেখ করা হয়, শাজাহান খান মন্ত্রী থাকার পাশাপাশি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশানের সভাপতি থাকার বিষয়টিও অবৈধ এবং আইনবহির্ভূত বিষয়। সেক্ষেত্রে মন্ত্রিত্ব থাকা অবস্থায় একইসঙ্গে দুটি পদে থাকার অধিকার তার নেই। তাই সংবিধানের ৫৬(২) অনুচ্ছেদ অনুসারে তাকে মন্ত্রী থেকে অব্যাহতি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিকট আবেদন করা হল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নৌ মন্ত্রীকে অব্যাহতি দিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে স্মারক

আপডেট সময় : ০৮:১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭