ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: রাজধানীতে নারী বাস সার্ভিস

পুলিশ-শ্রমিক সংঘর্ষে গাবতলী রণক্ষেত্র

পরিবহন শ্রমিক-পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকা। পুলিশ কাঁটাতারের বেড়া দিয়ে শ্রমিকরা গাবতলী টার্মিনাল এলাকা অবরুদ্ধ করে রেখেছে।

এর আগে মঙ্গলবার বিকেল থেকে শ্রমিকরা বিক্ষোভ করছিল। পুলিশ তাদের সঙ্গে সমঝোতার চেষ্টা করলে তারা একপর্যায়ে গাড়ি ভাঙচুর করে। কয়েকটি গাড়ি ভাঙচুরের পর পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তারা পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে পাশে দাঁড়িয়ে থাকা র‌্যাকারে আগুন দেয়। এরপর পুলিশকে ধাওয়া করে পুলিশ বক্সেও আগুন দেয়।

ফায়ার সার্ভিসের গাড়ির আগুন নেভাতে এলে বিক্ষুব্ধ শ্রমিকরা গাড়ি ভেতরে প্রবেশ করতে দেয়নি।

অল্প সময়ের মধ্যেই শ্রমিকরা পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয়। গাবতলী টার্মিনালের পশ্চিম দিক থেকে পুলিশ শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
এ ঘটনায় এখনো কোনো শ্রমিককে আটক করা হয়নি বলে জানান মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সৈয়দ মামুন মোস্তফা।

উল্লেখ্য, ঢাকার সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে সোমবার ট্রাকচালক চালক মীর হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। এছাড়া পরিচালক তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর নিহতের ঘটনায় দায়ের করা মামলায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন মানিকগঞ্জের আদালত।

এ রায় ঘোষণার পর থেকেই ঢাকাসহ দেশের বেশ কয়েকটি বিভাগে অঘোষিত কর্মবিরতিতে গেছে গাড়ি চালকরা। রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র

পুলিশ-শ্রমিক সংঘর্ষে গাবতলী রণক্ষেত্র

আপডেট সময় : ০৯:১৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭