ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অযৌক্তিক পরিবহন ধর্মঘট প্রত্যাহার করুন: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আন্দোলনকারীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের আরো বলেন, ‘আদালতের রায়ের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তাই এ রায়ে জনগণ কেন ভোগান্তিতে পড়বে? আপনারা আপনাদের অযৌক্তিক ধর্মঘট প্রত্যাহার করুন।’

মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এ আহ্বান জানান।

বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন এবং ট্রাকচালক মীর হোসেন মিরুর মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় সারাদেশে ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে হঠাৎ করে পরিবহন ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় আদালত বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ ছাড়া সাভারে ট্রাকচাপায় এক নারীকে হত্যার দায়ে চালক মীর হোসেন মিরুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

অযৌক্তিক পরিবহন ধর্মঘট প্রত্যাহার করুন: ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৭:০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭