ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

শিক্ষামন্ত্রীসহ ৭ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

নিজস্ব প্রতিবেদক: নির্দিষ্ট সময়ের মধ্যে এডহক কমিটি দ্বারা নির্বাচন না দেওয়ায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ সাতজনের বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম চালুর বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে শিক্ষামন্ত্রীসহ তার পিএস নাজমুল হক খান, শিক্ষা সচিব, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, ঢাকা বোর্ডের চেয়ারম্যান ও ওই এডহক কমিটির ২ সদস্যকে আগামী ৪ সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
এ সময় আদালতে এক আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। পরে আইনজীবী ইউনুছ আলী আকন্দ পরিবর্তনকে জানান, হাইকোর্টের নির্দেশের পর স্কুলগুলোতে এডহক কমিটি গঠন করে ৬ মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা ছিল। কিন্তু ৬ মাস পার হলেও নতুন নির্বাচিত কমিটি গঠন না করায় আদালত ভিকারুননিসার এডহক কমিটির ৭ সদস্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

শিক্ষামন্ত্রীসহ ৭ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

আপডেট সময় : ০৪:০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭