ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

সিনিয়র সচিব হলেন শহিদুল হক

বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হককে সিনিয়র সচিব করা হয়েছে। তার বর্তমান চুক্তি বাতিল করে বেতনস্কেল ২০১৫ অনুযায়ী সিনিয়র সচিব হিসেবে ১৩ নভেম্বর ২০১৭ তারিখ পর্যন্ত চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। তার বর্তমান কর্মস্থল আইন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় রবিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বলে সোমবার সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

মোহাম্মদ শহিদুল হক ১৩ নভেম্বর ১৯৫৫ তারিখে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে সম্মানসহ মাস্টার্স ডিগ্রি অর্জনের পর ৮২’ সালের নিয়মিত ব্যাচ-এ তদানীন্তন বিসিএস (বিচার) ক্যাডারের কর্মকর্তা হিসেবে মুন্সেফ পদে যোগদান করেন। তিনি বিভিন্ন কর্মস্থলে মুন্সেফ, সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, সাব-জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালের জুন মাসে উপ-সচিব (ড্রাফটিং) হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে যোগদানের পর ২০০০ সালে জেলা জজ পদে পদোন্নতি লাভ করেন। এছাড়াও তিনি ২০০০ সালে যুগ্ম-সচিব (ড্রাফটিং) এবং ২০০৮ সালে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

সিনিয়র সচিব হলেন শহিদুল হক

আপডেট সময় : ০৫:৫৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৭