ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

ভীতিকর পরিবেশে বিরোধী নেতাকর্মীরা দু:সহ জীবনযাপন করছে: মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট মামলা দিয়ে সরকার সারাদেশের কারাগার ভরে ফেলেছে।

তিনি বলেন, চারিদিকে আতঙ্ক ও ভীতিকর পরিবেশে দেশের সাধারণ মানুষসহ বিরোধী নেতাকর্মীরা দু:সহ জীবনযাপন করছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে-এ ধরণের রাজনৈতিক পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধী নেতাকর্মীদের দমন প্রক্রিয়ার যেন কোনো শেষ নেই।

সোমবার দুপুরে গণমাধ্যমে দলের সহ-দফতর সম্পাদক মুনির হোসেন কর্তৃক প্রেরিত এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

ফেনী পৌর বিএনপির সভাপতি আলালউদ্দিন আলাল একটি মামলায় আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক। মির্জা ফখরুল এর তীব্র নিন্দা ও প্রতিবাদে এ বিবৃতি দেন।

তিনি বলেন, ফেনী পৌর বিএনপির সভাপতি আলালউদ্দিন আলাল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন বাতিল করে কারাগারে প্রেরণের ঘটনা আওয়ামী দু:শাসনেরই ধারাবাহিকতা। আমি অবিলম্বে আলালউদ্দিন আলালের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট ও ভিত্তিহীনহীন মামলা প্রত্যাহার এবং তার শর্তহীন মুক্তির জোর দাবি জানাচ্ছি।

অপর এক বিবৃতিতে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, মো. আব্দুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, হারুন অর রশীদ এবং সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহানা আক্তার রানু আলালউদ্দিন আলালকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নেতৃবৃন্দ অবিলম্বে আলালউদ্দিন আলাল এর বিরুদ্ধে দায়েরকৃত ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার ও তার নি:শর্ত মুক্তির জোর দাবী জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

ভীতিকর পরিবেশে বিরোধী নেতাকর্মীরা দু:সহ জীবনযাপন করছে: মির্জা আলমগীর

আপডেট সময় : ০৩:৫৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৭