ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী

বরিশালে দাখিল পরীক্ষার উত্তরপত্রসহ ৭ শিক্ষক আটক

বরিশাল প্রতিনিধি
বরিশাল জেলার বাকেরগঞ্জে উপজেলা সদর ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার প্রশ্নের উত্তরপত্র তৈরি ও বিতরণের অভিযোগে কেন্দ্র সচিব ও ৬ শিক্ষকসহ সাতজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

পরীক্ষার উত্তরপত্রসহ ৭ শিক্ষক আটক
আটকরা হলেন- কেন্দ্রসচিব মাওলানা বশিরউদ্দিন, মাদ্রাসা শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা নূরুজ্জামান, মাওলানা জসিমউদ্দিন, মাওলানা আবু হানিফ, মাওলানা মেহেদি হাসান ও মাওলানা আ. ছালাম।

জেলা পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান জানান, প্রচলিত আইনে আটকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে বলে বিষয়টি তদন্ত করা হচ্ছে। ওই পরীক্ষা কেন্দ্রে প্রায় ৬০০ পরীক্ষার্থী অংশ নিয়েছেন। তাদের মধ্যে অনেকে এই অন্যায়ের সুযোগ গ্রহণ করেছেন।

পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান জানান, বাকেরগঞ্জ উপজেলা সদর ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা শুরুর আগে মাদ্রাসার শিক্ষক মোস্তাফিজুর রহমানের বাসায় প্রশ্নের উত্তরপত্র বিক্রির জন তৈরি করা হয়। গোপন সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশ পৌর শহরের রুনশী এলাকায় মোস্তাফিজুর রহমানের বাসায় অভিযান চালিয়ে কেন্দ্র সচিব মাওলানা বশিরউদ্দিনসহ ঘটনাস্থল থেকে ৪ জন ও মাদ্রাসা থেকে ৩ জনকে আটক করে।

জেলা পুলিশ সুপার আরও বলেন, ‘উদ্ধার হওয়া উত্তরপত্রের সঙ্গে দাখিল পরীক্ষার আজকের বিষয় ইতিহাস ও পদার্থ বিজ্ঞানের সাথে পুরোটাই মিল পাওয়া গেছে। প্রতিদিন পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট কিংবা ১ ঘণ্টা আগে সিলগালা করা প্রশ্নপত্রের খাম খুলে প্রশ্ন বের করা হয়। এরপর ওই প্রশ্নের উত্তর মোস্তাফিজুর রহমানের বাসাতেই তৈরি করা হতো।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন

বরিশালে দাখিল পরীক্ষার উত্তরপত্রসহ ৭ শিক্ষক আটক

আপডেট সময় : ০৯:০৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৭