ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

মোবাইল ফোনের সুবিধা পাবেন কারাবন্দিরা : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় আজ কারাবন্দিদের মোবাইল বা টেলিফোনে পরিবারের সঙ্গে কথা বলার দ্বার উন্মোচিত হচ্ছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্পর্শকাতর বন্দিদের কারাগার থেকে আদালতে ভিডিও কনফারেন্সিং পদ্ধতিতে বিচার কার্যক্রম চালু করা হচ্ছে।

আজ রোববার দুপুরে কারা সপ্তাহ উপলক্ষে গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে মন্ত্রী এসব কথা বলেন।

স্বারাষ্ট্রমন্ত্রী বলেন, এক সময় কারাগার শুধু সাজা কার্যকরের স্থান হিসেবে পরিগণিত হতো। কিন্তু সময়ের পরিক্রমায় বাংলাদেশ জেল তার পুরনো ধ্যান ধারণা বদলেছে। এখন কারা সদস্যরা কারাবন্দিদের সংশোধন করে সমাজের পুনর্বাসন করার চেতনা ধারণ করে কারা সাপ্তাহ উদযাপন করছেন। যা শুধু কারা বিভাগের নয় সরকারের সফলতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে সকালে মন্ত্রী কারাগার প্রাঙ্গণে উপস্থিত হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা সুরক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন তাঁকে অভ্যর্থনা জানান। এ সময় র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. ইকবাল হাসান উপস্থিত ছিলেন। মন্ত্রী একটি খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন এবং বেলুন ও পায়রা উড়িয়ে কারা সপ্তাহের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মন্ত্রী সেরা জেল ও বিভাগকে কৃতিত্বপূর্ণ অবদান রাখার জন্য ক্রেস্ট প্রদান করেন। এ সময় তিনি কৃতিত্বপূর্ণ অবদান রাখার জন্য আটজনকে পুরস্কার দেন।

পরে মন্ত্রী কারারক্ষীদের মনোমুগ্ধকর শারীরিক কসরত প্রদর্শন উপভোগ, কেন্দ্রীয় প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র পরিদর্শন, রক্তদান কর্মসূচির উদ্বোধন, প্রিজন পপুলেশন স্ট্যাটিসটিকস ২০১৭ বইয়ের মোড়ক উন্মোচন এবং বিশেষ দরবারে অংশ নেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণসহ কারা বিভাগের পদস্থ কর্মকর্তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

মোবাইল ফোনের সুবিধা পাবেন কারাবন্দিরা : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৫:৪৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭