ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

ভাঙা হলো সাংসদের দেয়াল, মুক্ত হলো আ.লীগ নেতার বাড়ি

খুলনার পাইকগাছা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সরল গ্রামের আবদুল আজিজ গোলদারের বাড়ির চারপাশের দেয়াল ভেঙে ফেলা হয়েছে। আজ রোববার বেলা একটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত থেকে দেয়াল ভেঙে পরিবারটির জন্য যাতায়াতের পথ তৈরি করে দেন।

গত বছরের জানুয়ারিতে আবদুল আজিজের বাড়ির চারপাশের ৫০ শতক জমি নিজেদের দাবি করে ১০ থেকে ১৫ ফুট উঁচু দেয়াল তুলে দেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য শেখ মো. নূরুল হক। তাতে ওই দেয়ালের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়ে আবদুল আজিজের পরিবার। তাঁদের মই লাগিয়ে দেয়ালের ওপর দিয়ে এবং গর্ত খুঁড়ে দেয়ালের নিচ দিয়ে চলাচল করতে হতো। এক বছর ধরেই এমন অবস্থা চলছিল।

আবদুল আজিজ ৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আবদুল আজিজের ওই বন্দিদশা নিয়ে গতকাল শনিবার প্রথম আলোর শেষ পাতায় ‘আ.লীগ নেতার বাড়ির চারপাশে সাংসদের দেয়াল’ শিরোনামের একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফকরুল হাসান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বেলা একটার দিকে গিয়ে দেয়াল ভেঙে আজিজের পরিবারের জন্য যাতায়াতের পথ তৈরি করে দেওয়া হয়েছে। জমি নিয়ে যেহেতু উভয় পক্ষের মধ্যে মামলা রয়েছে, তাই কাগজপত্র দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

ভাঙা হলো সাংসদের দেয়াল, মুক্ত হলো আ.লীগ নেতার বাড়ি

আপডেট সময় : ০৪:৫২:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭