কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘ভোট ছাড়া এমপি হয়েছেন টাঙ্গাইলের ছানোয়ার (টাঙ্গাইল-৫ সদর আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন)। এজন্য সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হাতে চর-থাপ্পর খেয়েছেন তিনি।’
রোববার টাঙ্গাইলের মির্জাপুরের হাঠুভাঙ্গা বংশাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক জনসভায় তিনি একথা বলেন। উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ এ জনসভার আয়োজন করে।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আবার যদি আপনি ভোট ছাড়া ক্ষমতায় আসতে চান, তাহলে স্বৈরাচার নেত্রী হিসেবে আখ্যায়িত হবেন।’
তিনি বলেন, ‘হাজার হাজার বাঙালি কঠোর আন্দোলন ও সংগ্রাম করেছিল বলেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগরতলার ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছিলেন। আন্দোলন ও সংগ্রাম ছাড়া কোনো বিজয় আসে না।’
কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন একজন সোনার মানুষ। তিনি নিজের স্বার্থ কখনো দেখেননি। তার স্বপ্ন ছিল দেশ ও দেশের মানুষকে নিয়ে। ভাসানী ও বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছিলাম বলেই রাজনীতি শিখেছি এবং আজ নেতা হতে পেরেছি।’
তিনি বলেন, ‘অনেক আশা আর স্বপ্ন নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধারা আজ পর্যন্ত এইটুকু সম্মানও পায়নি।’

প্রতিনিধির নাম 