ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

সাকা চৌধুরীর বাড়ি থেকে ১৬ জন বিএনপির নেতা আটক

ঢাকা সংবাদদাতা: বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর চট্টগ্রামের বাড়ি ‘গুডস হিল’ থেকে ১৬ জন বিএনপির নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে তাদের আটক করা হয়।

চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন শনিবার রাতে সাংবাদিকদেরকে বলেন, গুডস হিলে গোপন বৈঠকের খবর শুনে অভিযান চালানো হয়। বাড়ির মূল ফটকের ভেতর থেকে ১৬ জনকে আটক করা হয়।

ওসি বলেন, একসঙ্গে এত লোকজন থাকায় সন্দেহ তৈরি হয়। কারণ সেখানে কোনো রাজনৈতিক সভা-সমাবেশ ছিল না। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, আটক ১৬ জনের বাড়ি রাঙ্গুনিয়ায়। তাদের মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী রয়েছেন।

পুলিশের অভিযানের সময় ওই বাড়িতে অবস্থান করছিলেন সাকার ছোট ভাই ও বিএনপির নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

সাকা চৌধুরীর বাড়ি থেকে ১৬ জন বিএনপির নেতা আটক

আপডেট সময় : ০৫:৩৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭