চকবাজার থানা ছাত্রদলের সদস্য সচিব খান মোঃ ইমরানকে গতকাল সন্ধ্যায় আজিমপুর চৌরাস্তা থেকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, অবৈধ সরকার ক্ষমতা দীর্ঘস্হায়ী করার অভিলাষে অন্যায় ভাবে সারাদেশে ছাত্রদলের নেতা-কর্মীদের নানা ভাবে হয়রানী করছে। ছাত্রলীগের সন্ত্রাসীরা অপকর্ম করে চলে যাচ্ছে কিন্তু গ্রেফতার করা হচ্ছে ছাত্রদল নেতা-কর্মীদের। সকল ক্ষেত্রে ব্যর্থ হয়ে দিশেহারা সরকার শুধু দেশের বৃহত্তম ছাত্রসংগঠন ছাত্রদলকে পর্যুদস্ত করতে উঠেপড়ে লেগেছে।
নেতৃদ্বয় বলেন, কোন কর্মসূচী ছাড়া ছাত্রদল নেতাদের উদ্দেশ্য প্রনোদিতভাবে গ্রেফতার কোনভাবেই মেনে নেয়া যায় না। নেতৃদ্বয় অবিলম্ভে চকবাজার থানা ছাত্রদলের সদস্য সচিব খান মোঃ ইমরান এর নিঃশর্ত মুক্তি দাবী করেন।
প্রতিনিধির নাম 






