ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

পোশাকশিল্প অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,

ফাইল ছবি

পোশাকশিল্পকে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশই আসে এই খাত থেকে। পোশাকশিল্প খাতে প্রত্যক্ষভাবে প্রায় ৪০ লাখ শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এরমধ্যে প্রায় ৮০ শতাংশই নারী। পরোক্ষভাবে প্রায় চার কোটিরও বেশি মানুষ এ শিল্পের উপর নির্ভরশীল।

শনিবার অ্যাপারেল সামিট উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

পোশাকশিল্পের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে দ্বিতীয় বারের মতো ঢাকা অ্যাপারেল সামিট-২০১৭ আয়োজন করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘টুগেদার ফর বেটার টুমরো’।

সামিটের দ্বিতীয় অধিবেশনে ‘ব্যবসায় নীতি ও পরিবেশ: উন্নত বাংলাদেশের পথে’, ‘টেকসই প্রবৃদ্ধির জন্য যৌথ ও দায়িত্বশীল উৎস’ এবং বাংলাদেশ পোশাকশিল্প: রূপান্তর ও অগ্রযাত্রা’—এই তিন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে।

সেশনগুলোতে যেসব বিষয় অগ্রাধিকার পাবে তা হলো-শিল্পমুখী অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য কনডাকটিভ বিজনেস, পরিবেশ ও নীতি, তৈরি পোশাকের সাপ্লাই চেইন টেকসই করার জন্য স্টেকহোল্ডারদের সমন্বিত উদ্যোগ ও টেকসই অর্থনীতির গুরুত্ব কতখানি, শিল্পের আধুনিকরণ কেন গুরুত্বপূর্ণ, পোশাক শিল্পের চ্যালেঞ্জ ইত্যাদি বিষয়।

সম্মেলনে উদ্যোক্তা, শ্রমিক প্রতিনিধি, নীতিনির্ধারক ছাড়াও পশ্চিমা বিশ্বের সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি (অর্থ) মোহাম্মাদ নাসির, বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

পোশাকশিল্প অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৩:৫৯:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭