ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া সম্পন্ন

আবার গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া শেষ করেছে সরকার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) একটি সূত্র জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে যে কোনো দিন গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা আসতে পারে।

বিইআরসি সূত্র জানায়, গতকাল বুধবার কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা জ্বালানি সচিব মো. নাজিমউদ্দিন চৌধূরীর সঙ্গে এ বিষয়ে সাক্ষাৎ করেছেন।

জানা গেছে, আবাসিক খাতে ব্যবহৃত ডাবল বার্নার চুলায় ৬৫০ টাকার পরিবর্তে এক হাজার টাকা, সিঙ্গেল বার্নার চুলায় ৬০০ টাকার পরিবর্তে ৮০০ টাকা এবং গাড়ির গ্যাস প্রতি ঘনমিটার ৩৫ থেকে ৪০ টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে। শুধু আবাসিক এবং সিএনজিতেই নয়, সব শ্রেণির গ্রাহকদের গ্যাসের দামই বাড়াবে সরকার।

বিইআরসির তথ্যমতে, গ্যাস বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাব অনুযায়ী পেট্রোবাংলা গড়ে ৯০ শতাংশেরও বেশি বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। তবে পেট্রোবাংলার প্রস্তাব অনুযায়ী দাম বাড়ছে না। প্রসঙ্গত, সর্বশেষ ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে আবাসিকসহ কয়েকটি শ্রেণির গ্রাহকের গ্যাসের দাম বাড়ানো হয়। তখন ২ চুলার বিল ৪৫০ টাকা থেকে বাড়িয়ে ৬৫০ এবং ১ চুলার বিল ৪০০ থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া সম্পন্ন

আপডেট সময় : ০৮:৫০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭