ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

টি-টোয়েন্টির বর্ষসেরা বোলার মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
গত বছর জিতেছিলেন সেরা অভিষিক্ত খেলোয়াড়ের পুরস্কার। মুস্তাফিজুর রহমান এবার জিতলেন টি-টোয়েন্টির বর্ষসেরা বোলিং পারফরম্যান্সের পুরস্কার।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র বিচারে ২০১৬ সালে টি-টোয়েন্টির বোলিংয়ে সবার সেরা মুস্তাফিজ। বাংলাদেশি এই পেসার তার কাটার জাদুতে বোকা বানিয়েছেন বিশ্বসেরা ব্যাটসম্যানদের। তবে সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছিলেন সম্ভবত নিউজিল্যান্ডকে। বিশ্ব টি-টোয়েন্টিতে কিউইদের বিপক্ষে মাত্র ২২ রান খরচায় মুস্তাফিজ পেয়েছিলেন ৫ উইকেট। বাংলাদেশ যদিও ম্যাচটা হেরেছিল বাজেভাবে। মুস্তাফিজ-জাদুতে নিউজিল্যান্ড ১৪৫ রানের বেশি করতে পারেনি, তবে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ অলআউট হয়ে যায় মাত্র ৭০ রানে। ৭৫ রানে টাইগাররা ইডেন গাডের্নসের ম্যাচটি হারলেও ওই ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্সটাই তাকে এনে দিয়েছে এই ওয়েবসাইটটির বর্ষসেরা টি-টোয়েন্টি বোলারের পুরস্কার।

এই পুরস্কারের দৌড়ে মুস্তাফিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন নিউজিল্যান্ড স্পিনার মিচেল স্যান্টনার। যদিও তাকে পেছনে ফেলে বিচারকদের রায়ে জয়ী হয়েছেন বাংলাদেশি পেসার। ক্রিকইনফো

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

টি-টোয়েন্টির বর্ষসেরা বোলার মুস্তাফিজ

আপডেট সময় : ০৫:১৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭