ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

গ্যাসের মূল্য বৃদ্ধি: সিপিবি-বাসদের হরতাল মঙ্গলবার

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী মঙ্গলবার রাজধানী ঢাকায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল ডেকেছে সিপিবি-বাসদ।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এবং বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এ কর্মসূচি দেন।

বিবৃতিতে বলা হয়, সরকারকে অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে একই সাথে আগামী মঙ্গলবারের হরতালকে গণদাবির হরতাল হিসেবে সফল করার জন্য ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান।

নেতৃবৃন্দ আরো আরো বলা হয়, চলমান সীমাহীন লুটপাটের বোঝা দেশের জনগণের কাঁধে চাপাতে সরকারের দুর্নীতি ও ভুলনীতির ফলে জ্বালানীখাতে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে তার দায় জনতার উপর চাপানোর জন্যই অযৌক্তিকভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে। জনগণ এই সিদ্ধান্ত কোনভাবেই মেনে নিবে না।

সিপিবি-বাসদ এই অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলে সরকারকে পিছু হটতে বাধ্য করা হবে বলে বিবৃতিতে বলা হয়।

উল্লেখ্য, এসএসসি পরীক্ষা কেন্দ্র ও পরীক্ষার্থীদের যাতায়াত হরতালের আওতামুক্ত থাকবে

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

গ্যাসের মূল্য বৃদ্ধি: সিপিবি-বাসদের হরতাল মঙ্গলবার

আপডেট সময় : ০৪:১৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৭