ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

যুক্তরাজ্যের পুলিশ অভিযান চালিয়ে বাঙ্কারের নিচে ২০টি কক্ষে গাঁজার কারখানা সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক: পারমাণবিক হামলা হলে গণ্যমান্য ব্যক্তিদের রক্ষা করতে আশির দশকে তৈরি করা হয় বিশাল এক বাঙ্কার। সেই বাঙ্কারে মিলল কি না গাঁজার কারখানা! যুক্তরাজ্যের পুলিশ বুধবার অভিযান চালিয়ে ওই বাঙ্কারের ২০টি কক্ষে গাঁজা চাষের সন্ধান পায়। যার দাম প্রায় ১০ লাখ পাউন্ড।

বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, উইল্টশায়ারে চিলমার্কের আঞ্চলিক সরকারের সদর দপ্তরে বুধবার মধ্যরাতে ওই বাঙ্কারে অভিযানে যায় পুলিশ। দুই তলা বিশিষ্ট এই বাঙ্কারের ২০টি কক্ষে কয়েক হাজার গাঁজা গাছ পাওয়া যায়। কক্ষগুলো ২০০ ফুট দৈর্ঘ্য ও ৭০ ফুট প্রস্থের। এ ঘটনায় জড়িত অভিযোগে ছয়জনকে আটক করা হয়। পুলিশ কর্মকর্তা পল ফ্রাঙ্কলিন বলেছেন, দেশটিতে এ পর্যন্ত সন্ধান পাওয়া সবচেয়ে বড় গাঁজার খেত এটাই। বাঙ্কারের প্রায় সব কক্ষেই গাঁজার চাষ করা হয়েছে।

গত শতাব্দীর আশির দশকে বাঙ্কারটি তৈরি করে প্রতিরক্ষা মন্ত্রণালয়। পারমাণবিক হামলা হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাদের রক্ষা করাই ছিল ওই বাঙ্কার নির্মাণের উদ্দেশ্য। পুলিশ বলছে, বাঙ্কারটি প্রায় সম্পূর্ণরূপে দুর্ভেদ্য। অভিযানের আগে ওই বাঙ্কার থেকে সন্দেহভাজনদের বের হওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিরা সেখান থেকে বের হওয়ার পরই পুলিশ সেখানে ঢুকতে সক্ষম হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

যুক্তরাজ্যের পুলিশ অভিযান চালিয়ে বাঙ্কারের নিচে ২০টি কক্ষে গাঁজার কারখানা সন্ধান

আপডেট সময় : ০৮:২৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৭