ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

দুই দিনের মধ্যেই সিলেটে ফিরছেন খাদিজা

দুই দিনের মধ্যেই বাসায় ফিরতে পারবেন সিলেটে ছাত্রলীগ নেতার হামলার শিকার কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস, যাকে সাভারের পক্ষাঘাত গ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসা দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সিআরপি ফিজিওথেরাপি বিভাগের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন সিআরপির হেড অফ মেডিকেল সার্ভিস এন্ড কনসালটেন্ট নিউরোসার্জন বিশেষজ্ঞ সাঈদ উদ্দিন হেলাল।

সাঈদ হেলাল বলেন, ‘খাদিজা এখন শারীরিকভাবে অনেকটাই সুস্থ। আগামী দুই দিনের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন।’

গত বছরের ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলমের চাপাতির কোপে তার মাথার খুলি ভেদে করে মস্তিষ্কও জখম হয়।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সুস্থ হওয়ার পর গত বছরের ২৮ নভেম্বর স্কয়ার হাসপাতাল থেকে খাদিজাকে ছাড়পত্র দেয়া হয়। পরে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে নেয়া হয় সাভারের সিআরপিতে। বাম হাত ও বাম পায়ের দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য তাকে সিআরপিতে নেয়া হয়েছিল। সেখানে চিকিৎসা নেয়ার পর খাদিজা অনেকটাই সুস্থতার পথে বলে জানান চিকিৎসক।

সংবাদ সম্মেলনে ডা. সাঈদ উদ্দিন হেলাল বলেন, ‘প্রায় তিন মাসের ফিজিওথেরাপিক চিকিৎসার পর খাদিজা এখন স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। তিনি দৈনন্দিন কাজকর্ম একাই করতে পারেন। তবে হেড ইনজুরি সারতে পাঁচ থেকে ছয় বছর সময় লাগতে পারে।’ –

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

দুই দিনের মধ্যেই সিলেটে ফিরছেন খাদিজা

আপডেট সময় : ০৪:৪৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৭