ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ট্রাম্পের ভিসা আইনে চাকরি হারাচ্ছে ৩ লাখ ভারতীয়

ভারতের প্রধানমন্ত্রীর অনুরোধের পরেও ভিসা আইনে অনড় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা ট্রাম্পের এই ভিসা আইনে ভয়ঙ্কর ভবিষ্যত দেখছেন। ট্রাম্পের এই ভিসা আইনে প্রায় তিন লাখ ভারতীয়ের রুটিরুজি বন্ধের মুখে। ইতিমধ্যেই ট্রাম্প প্রশাসন নির্দেশিকা জারি করেছে যে, এই ভিসা আইন আমেরিকায় কর্মরত সব বিদেশি নাগরিকের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ‘‌এইচ ওয়ান বি’ ভিসার ভরসাতেই টিসিএস, উইপ্রোর মতো আইটি সংস্থাগুলি বিদেশে তাদের কর্মী নিয়োগ করতেন। এই ভিসার সুযোগ নিয়েই কম টাকায় বাইরে থেকে দক্ষ কর্মী নিয়োগ করত বিভিন্ন সংস্থাগুলি। এই মুহূর্তে এই ভিসার সুযোগ নিয়ে দশ লক্ষেরও বেশি ভারতীয় কাজ করছেন আমেরিকার বিভিন্ন সংস্থায়।

ট্রাম্পের হোমল্যান্ড সিকিওরিটির পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো কর্মকর্তা নতুন ভিসা আইনের অপব্যবহার করেন, তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিবে সরকার। ক্ষমতায় আসার আগে প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বলেছিলেন, ভারতের বন্ধু হয়ে থাকবেন। এমনকি ক্ষমতায় আসার পরও টেলিফোনে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ করা বলেছেন তিনি। তখনও বন্ধু হয়ে ভারতে পাশে থাকার কথাও বলেছিলেন তিনি। সেই বন্ধুর এই আচরণে রীতিমতো বিপদে পড়তে হচ্ছে আমেরিকায় কর্মরত লক্ষাধিক ভারতীয়কে। কয়েক দিন পরে হয়তো কাজ হারিয়ে দেশে ফিরতে হবে তাদের‌। কারণ ট্রাম্পের এই ভিসা আইনে দক্ষতার মাপকাঠিতেও ছাড় দেয়া হবে না

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ট্রাম্পের ভিসা আইনে চাকরি হারাচ্ছে ৩ লাখ ভারতীয়

আপডেট সময় : ০৪:৩৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৭