ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

স্ত্রীকে দেখতে লন্ডনে যেতে পারলেন না শফিক রেহমান

অসুস্থ স্ত্রীকে দেখতে লন্ডনে যাওয়ার পথে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে সাংবাদিক শফিক রেহমানকে।
আজ বৃহস্পতিবার সকালে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয় প্রবীণ এই সাংবাদিককে।

শফিক রেহমানের ঘনিষ্ঠ চিকিৎসক সাখাওয়াত হোসেন সায়ন্থ এনটিভিকে বিষয়টি জানিয়েছেন।

সায়ন্থ জানান, গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে বিমানবন্দরে যান শফিক রেহমান। সকাল সাড়ে ৬টায় টার্কিশ এয়ারের একটি বিমানে করে তাঁর লন্ডন যাওয়ার কথা ছিল। বিমানবন্দরে কাগজপত্র দেখানোর পর লাইনে দাঁড়ানোর সময় ইমিগ্রেশন পুলিশ তাঁর বিদেশ গমন আটকে দেয়।
শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান ব্লাড ক্যানসারে আক্রান্ত। গত মাসে লন্ডনের ম্যাক মিলান ক্যানসার হাসপাতালে ভর্তি হন তিনি।
এ বিষয়ে আজ সকালে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সাখাওয়াত হোসেন সায়ন্থ বলেন, ‘সর্বোচ্চ আদালতের রায়ে পাসপোর্ট ফেরত পাওয়ার পরও ব্লাড ক্যানসারে আক্রান্ত চিকিৎসাধীন স্ত্রীর কাছে লন্ডন যেতে পারলেন না প্রখ্যাত সাংবাদিক শফিক রেহমান। বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে তাঁকে। আজ বৃহস্পতিবার তাঁর লন্ডন যাওয়ার কথা থাকলেও বিমানবন্দরে পুলিশের বাধা কারণে তিনি যেতে পারেননি।’
প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার একটি মামলায় গ্রেপ্তার ও কারাভোগের পর গত বছরের সেপ্টেম্বরে মুক্তি পান শফিক রেহমান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

স্ত্রীকে দেখতে লন্ডনে যেতে পারলেন না শফিক রেহমান

আপডেট সময় : ০৪:১৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৭