ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

রাস্তা থেকে হাফেজ্জী হুজুরের নাম মুছে দেয়ার পরিণাম শুভ হবে না

তওবার রাজনীতির প্রবর্তক,যুগশ্রেষ্ঠ ও বিশ্ববরেণ্য বুজুর্গ, এদেশের কোটি কোটি মানুষের আস্থাভাজন ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, রাজনৈতিক ও আধ্যাতিক নেতা, আলেমকুল শিরোমণি, আমীরে শরীয়ত মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ. এর নাম রাস্তা থেকে মুছে দেয়ার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, হাফেজ্জী হুজুরের নাম রাস্তা থেকে মুছে দেয়া এবং হাইকোর্টের সামনে মূর্তি স্থাপন করা একই সূত্রে গাথা। একটি কুচক্রী মহল দেশকে নাস্তিকায়ন করার জন্যই বিভিন্ন রাস্তা থেকে আলেমদের নাম মুছে দেয়া এবং হাহাইকোর্ট ও জাতীয় ঈদগাহের মত গুরুত্বপূর্ণ স্থানে মূর্তি স্থাপন করা হচ্ছে। এটা মূলত: ইসলাম ও উলামায়ে কেরামের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ও দূরভিসন্ধিমূলক ষড়যন্ত্র ও চক্রান্ত। তিনি অবিলম্বে হাফেজ্জী হুজুরের নামে রোডের নাম বহাল রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ খেলাফত আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলার শাখার এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জেলা আহ্বায়ক হাফেজ মাওলানা আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা আল আমিন খান, হাফেজ মাওলানা ওলিউল্লাহ, মুফতি জিয়াউদ্দিন ও মাওলানা হেলাল উদ্দিন প্রমূখ।

মাওলানা হামিদী আরো বলেন, হাফেজ্জী হুজুর রহ. ছিলেন সকল মানুষের শ্রদ্ধার পাত্র। স্বাধীন বাংলাদেশের ¯হপতি ,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, হুসেইন মুহাম্মদ এরশাদ, বিচারপতি আবু সাঈদ চৌধুরী, অধ্যাপক ডক্টর বদরুদ্দৌজা চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদসহ সকল বরেণ্য ব্যক্তিরাই হযরত হাফেজ্জী হুজুর রহ.কে শ্রদ্ধা করতেন এবং তাঁর সান্নিধ্যে আসতেন ও দোয়া নিতেন। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীও হযরত হাফেজ্জী হুজুর রহ.কে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁর জীবদ্দশায় তাঁর কাছে দোয়া নিয়েছেন এবং তিনি তাকে নানা বলে সম্বোধন করতেন, হাফেজ্জী হুজুরের ইন্তেকালের পর তিনি হুজুরের বাসবভনে আসেন এবং সমবেদনা জানান। আওয়ামী লীগ নেতা, ঢাকা সিটির সাবেক মেয়র জনাব মুহাম্মদ হানিফ বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব গণমানুষের ধর্মীয় রাহবার আমীরে শরীয়ত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ.-এর নাম চিরস্মরণীয় করে রাখার জন্য রাজধানীর গোলাপ শাহ মাজার থেকে রোডের নাম করন করেছেন “মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর সড়ক”।

তিনি বলেন, স্বাধীনতার ৪৫ বছর পর আজ যারা হযরত হাফেজ্জী হুজুর রহ.-এর নাম স্বাধীনতা বিরোধীদের তালিকায় দিয়ে হাইকোর্টে মামলা করেছে তারা অর্বাচিন, ইতিহাস সম্পর্কে অজ্ঞ এবং ইসলাম ও আলেম বিদ্বেষী। হাফেজ্জী হুজুরকে নিয়ে কোনো ধরনের চক্রান্ত দেশের ইসলাম প্রিয় জনতা সহ্য করবে না। ঘাদানিক নেতা শাহরিয়ার কবির, মুনতাসির মামুন গংরা ইসলাম আলেম সমাজের সুনাম ও গৌরবময় ইতিহাস সহ্য করতে না পেরে জাতিকে বিভক্ত ও বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। দেশপ্রেমিক নামদারী একটি ইসলাম বিদ্বেষী কুচক্রী মহল এদেশের গোটা আলেম সমাজকে ঢালাওভাবে স্বাধীনতা বিরোধী প্রমাণে মরিয়া হয়ে উঠেছে। এটা মূলত ইসলাম প্রিয় জনতার সাথে সরকারের বিরোধ বাঁধিয়ে দেশে বিশৃংখলা সৃষ্টির সুক্ষ্য ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

রাস্তা থেকে হাফেজ্জী হুজুরের নাম মুছে দেয়ার পরিণাম শুভ হবে না

আপডেট সময় : ০৩:২৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৭