: আগামী ৬ই মার্চ জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন বর্তমান ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা । এদিকে লন্ডনে চেয়ারম্যান প্রার্থী মুক্তাদির আহমদ মুক্তার সমর্থনে বুধবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে সভা অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্য প্রবাসী জগন্নাথপুরবাসীর উদ্যোগে আয়োজিত সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত হন। প্রফেসর লুতফুর রহমান ইলিয়াস এর সভাপতিত্বে ও আমিরুল হক বাবলুর পরিচালনায় সভায় বক্তারা চেয়ারম্যান প্রার্থী মুক্তাদির আহমদ মুক্তাকে সফল ভাইস চেয়ারম্যান উল্লেখ করে বলেন, তার সততা ও কর্মদক্ষতায় তিনি ইতিমধ্যে উপজেলার সাধারণ মানুষের মন জয় করেছেন। বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন থেকে তাকে বঞ্চিত করা হলেও জনগনের ভোটে তাকে নির্বাচিত করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন যুবলীগের সাবেক কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য নজরুল ইসলাম, ৮০ দশর্কের সিলেট জেলা ছাত্রলীগ নেতা আহতাব হুসেন, শায়েস্তা মিয়া, আসকির মিয়া, কুতুব উদ্দীন জুয়েল, জুবের আহমদ, মিজানুর রহমান মিরু, বিশিষ্ট মুরুব্বী শামসুল হক প্রমুখ।
উল্লেখ্য জগন্নাথপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আরো যারা নির্বাচন করছেন তারা হচ্ছেন আওয়ামীলীগ থেকে আকমল হোসেন, বিএনপি থেকে আতাউর রহমান ।
সংবাদ শিরোনাম ::
জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মুক্তাদির আহমদ মুক্তার এর সমর্থনে সভা
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ০৩:১৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৭
- 527
ট্যাগস :






