ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

পুরুষ মানুষের বয়স হয় না: এরশাদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৭
  • 505

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, পুরুষ মানুষের বয়স হয় না, মনোবলটাই আসল। তিনি বলেন, সবাই আমাকে উদ্দেশ্যে করে বলে আমার নাকি বয়স হয়েছে। বয়স আবার কী, মনোবলটাই আসল। এটা সবার জানা দরকার যে, পুরুষ মানুষের বয়স হয় না। গতকাল বুধবার রংপুর পর্যটন মোটেল হলরুমে উত্তরবঙ্গের ১৬ জেলা ও ২ মহানগর জাতীয় পার্টির সভাপতি এবং সম্পাদকের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টির কারণে দেশে এখন গরুর গাড়ি নেই। এলজিইডি’র মাধ্যমে গ্রামীণ সড়ক পাকাকরণে জাতীয় পার্টি যে কাজ করেছে তারই সুফল এখন ভোগ করছে দেশবাসী। এইচ এম এরশাদ বলেন, ১৯৯১ সালে জেল থেকে নির্বাচন করেছি। সেসময় বৃহত্তর রংপুরের ২১টি আসন পেয়েছিলাম। ওই ২১টি আসন না পেলে খালেদা জিয়া আমাকে ফাঁসি দিতেন। এ জন্য রংপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আবারো ক্ষমতায় আনার আহবান জানান তিনি।

আগামী ২২ মার্চ সুন্দরগঞ্জের শূন্য আসনে নির্বাচন জাতীয় পার্টির জন্য অগ্নিপরীক্ষা উল্লেখ করে এরশাদ বলেন, যে কোনো মূল্যেই সুন্দরগঞ্জে জাতীয় পার্টির প্রার্থীকে বিজয়ী করতে হবে। এ জন্য রংপুর থেকে ২০ হাজার নেতাকর্মীকে ভোটের দিন কেন্দ্র পাহারা দেবার জন্য সুন্দরগঞ্জে অবস্থানের নির্দেশ দেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সুনিল শুভ রায়, মেজর (অব.) খালেদ আখতার প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

পুরুষ মানুষের বয়স হয় না: এরশাদ

আপডেট সময় : ০৪:৩০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৭