ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী

দুর্ব্যবহারকারী চিকিৎসকদের ইন্টার্নশিপ বাতিল হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের সঙ্গে দুর্ব্যবহারকারী চিকিৎসকদের ইন্টার্নশিপ বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের কেউ ছাড় পাবে না।

বুধবার সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, বগুড়ার শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন সিরাজগঞ্জের আলাউদ্দিন হোসেনের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি এক বিবৃতিতে চিকিৎসাধীন অবস্থায় আলাউদ্দিনের স্বজনদের সাথে ইন্টার্ন চিকিৎসকদের দুর্ব্যবহারের ঘটনাকে দুঃখজনক ও অনভিপ্রেত অভিহিত করে জড়িতদের কঠোর শাস্তির ঘোষণা পুনর্ব্যক্ত করেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী বা স্বজনদের সাথে যেন কোনোভাবেই দুর্ব্যবহার না করা হয় সেদিকে সতর্ক থাকার জন্য চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নির্দেশ দিয়ে মোহাম্মদ নাসিম বলেন, সেবা নিতে আসা মানুষের সাথে অন্যায় আচরণের অভিযোগ এলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল হচ্ছে সেবাপ্রার্থীর আশ্রয়স্থল। সেবাদানকারী সবাই মহান পেশার সাথে যুক্ত। এখানে কোনো রকমের দুর্ব্যবহার বা অসৌজন্য আচরণ কাম্য নয়।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোগীর সেবা কার্যক্রম ব্যাহত করে অহেতুক ধর্মঘট বা উত্তেজনা ছড়াতে পারে এমন কোনো কর্মসূচি না দেয়ার জন্য চিকিৎসক, নার্সসহ সবার প্রতি পুনরায় আহ্বান জানান মন্ত্রী।

নাসিম বলেন, বগুড়ার শজিমেক হাসপাতালে আলাউদ্দিনের স্বজনদের সাথে যারা দুর্ব্যবহার করেছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে। তাদের ইন্টার্নশিপ বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী মরহুম আলাউদ্দিনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

প্রসঙ্গত, গত রবিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতারে এক শিক্ষানবিস নারী চিকিৎসককে ‘আপা’ বলায় তার সহকর্মীরা রোগীর স্বজন আব্দুর রউফকে বেধড়ক পেটান। এরপর উপস্থিত লোকদের সামনে কানধরে একশ বার উঠবসও করান। উপস্থিত জনতা এর প্রতিবাদ জানালে কর্মবিরতির ডাক দেন চিকিৎসকরা। ঘটনার একদিন পর আব্দুর রউফের বাবা আলাউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন

দুর্ব্যবহারকারী চিকিৎসকদের ইন্টার্নশিপ বাতিল হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৯:২৭:১১ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১৭