ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

দেড় মাসে ৪২ শিশু হত্যা

দেড় মাসে ৪২ শিশু হত্যা

প্রেস রিলিজ : বছরের প্রথম দেড় মাসেই ৪২ শিশু হত্যার ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছে দেশের অন্যতম মানবাধকার সংগঠন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা।

সম্প্রতি চাপাইনবাবগঞ্জে অপহরনের পর দুই শিশুকে হত্যা করে অপহরনকারী প্রতিবেশী , তাছাড়া পারিবারিক কলহের জেড় ধরে ৫ বছরের সন্তানকে হত্যা করে বাবা । এ রকম অসংখ্য শিশু হত্যার ঘটনা দিন দিন বেড়েই চলছে আমাদের সমাজে। গত দেড় মাসে ৪২ শিশু হত্যার শিকার হয়। নিজ বাবা- মার হাতে হত্যার শিকার হয় ৫ জন শিশু।

এ বিষয়ে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান এডভোকেট সিগমা হুদা বলেন, দিন দিন ক্রমবর্ধমান শিশু হত্যার ঘটনা প্রমান করে যে আমরা কতটা অমানবিক সমাজ ব্যবস্থায় বসবাস করছি। দেশের ভবিষ্যৎ প্রজন্মের উপর নানা অত্যাচার হচ্ছে, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। অতি দ্রুত যদি আমরা এ অবস্থার পরিবর্তন না করতে পারি জাতিকে চরম মূল্য দিতে হবে।

সংস্থার নির্বাহী পরিচালক মোস্তফা সোহেল বলেন, বাবা মা বা পরিবারের সদস্যদের দ্বারা শিশু হত্যার ঘটনাগুলি খুবই মর্মান্তিক। পরিবার গুলোর মধ্যে বন্ধন কমে যাওয়া, ধর্মীয় মূল্যবোধের অভাব, নৈতিক ও মানবিক মূল্যবেধের ঘাটতি ইত্যাদি নানা কারনে এসব ঘটনা বেড়ে যাচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রান পেতে হলে পারিবারিক ও সামাজিক ভাবে সচেতনতা বাড়াতে হবে। অপরাধীর দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। সামাজিক প্রতিষ্ঠান সহ গণমাধ্যম গুলোকে এক হয়ে কাজ করতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

দেড় মাসে ৪২ শিশু হত্যা

আপডেট সময় : ০২:৫৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১৭