ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

আইনি অস্ত্রের বেআইনি প্রয়োগ হচ্ছে: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতি‌বেদক: আইনি অস্ত্রের বেআইনি প্রয়োগ হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আইনি অস্ত্রের বেআইনি প্রয়োগ হচ্ছে। আমাদের আইনি অস্ত্র নেই। আমাদের অস্ত্র জনগণ। জনগণকে সাথে নিয়ে কাজ করতে হবে।

মঙ্গলবার নয়াপল্টনে ভাসানী ভবনে জাতীয়তাবাদী মহিলা দল কর্তৃক আয়োজিত মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নির্বাচন নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সুষ্ঠু নির্বাচনে ভয় পায়। কারণ তারা জানে জনগণ তাদের ভোট দিবে না। এ কারনেই বিএনপির নেতাকর্মীদের জেলে দিয়ে নিজেদের লোক দিয়ে নির্বাচন করে আবারও ক্ষমতায় আসতে চায়।

এসময় তিনি আরো বলেন, এক খেলা বার বার খেলা যায় না। কৌশলে বার বার নির্বাচনেও আসা যায় না, বিএনপি গণতান্ত্রিক দল। আন্ডার গ্রাউন্ড দল বিএনপি নয়। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে ক্ষমতায় আসতে চায় বিএনপি।

গণতন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে গণতন্ত্রকে অপমান করা হয়েছে। যে গণতন্ত্র কে ৫২ এবং ৭১ রক্তের বিনিময়ে অর্জন করেছি, ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য আওয়ামী লীগ সেই গণতন্ত্র কে হত্যা করেছে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য জেবা খানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, সাবেক এমপি রও শন আরা ফরিদ, দক্ষিণ মহিলা দলের সভাপতি রাজিয়া আলিম, উত্তরের সভাপতি পেয়ারা মোস্তফা প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

আইনি অস্ত্রের বেআইনি প্রয়োগ হচ্ছে: নজরুল ইসলাম খান

আপডেট সময় : ০২:৫৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১৭