ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

খালেদা জিয়ার সাথে সিলেট বিএনপি-ছাত্রদলের চার নেতার সাক্ষাৎ

সিলেট :: সিলেট বিএনপি-ছাত্রদলের চার নেতা শনিবার রাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন। গুলশান কার্যালয়ে তার সাথে সাক্ষাত করেন সিলেট মহানগর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সিটি কাউন্সিলর দিনার খান হাসু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপি নেতা আব্দুল আহাদ খান জামাল এবং সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম।

এসময় নেতারা আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করায় সরকারের ‘রোষানলে’ পড়ে কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম এবং কাউন্সিলর দিনার খান হাসুকে সিটি করপোরেশন থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে দাবি করে চেয়ারপার্সনকে অবহিত করেন। তাছাড়া দলের দুর্দিনে সক্রিয় থাকায় যে সকল নেতাকর্মী সরকারের জুলুম নির্যাতনের শিকার হচ্ছেন তাদের প্রতি দলের ভেতরেও অবিচার করার ষড়যন্ত্র চলছে বলেও উল্লেখ করেন তারা।

এসময় খালেদা জিয়া তাদের কথা মনযোগ দিয়ে শুনেন এবং দলের দুর্দিনের ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে সকল কমিটি করা হবে বলেও আশ্বস্ত করেন।

সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম এ তথ্য জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

খালেদা জিয়ার সাথে সিলেট বিএনপি-ছাত্রদলের চার নেতার সাক্ষাৎ

আপডেট সময় : ০৯:৪৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৭