ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

রেহানকেও ডিভোর্স হাবিবের

রেহানকেও ডিভোর্স হাবিবের

চট্টগ্রাম ব্যুরো
জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও পরিচালক হাবিব ওয়াহিদ চট্টগ্রামের মেয়ে রেহান চৌধুরীকেও ডিভোর্স দিয়েছেন। রেহান হাবিবের দ্বিতীয় স্ত্রী ছিলেন। হাবিব ওয়াহিদ সঙ্গীত জগতে প্রশংসিত হলেও ব্যক্তিগত জীবন নিয়ে বেশ সংকটে আছেন তিনি।
বিশেষ করে বিয়ে সংক্রান্ত বিষয়াদি নিয়ে হাবিব বেশ বিব্রত। প্রথম স্ত্রী’র সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয়বার চট্টগ্রামের বাঁশখালীর মেয়ে রেহানকে বিয়ে করেছিলেন।
এবার দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও বিচ্ছেদ ঘটেছে তার। অনেক দিন ধরেই তাদের সংসারে টানাপড়েন চলছিল। সে ধারাবাহিকতায় এবার সম্পর্কের ইতি ঘটেছে।
এ বিষয়ে হাবিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে বারবার কল কেটে দেন তিনি।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দু’জনার সম্মতিতেই তাদের ডিভোর্স হয়েছে।
হাবিব প্রথম বিয়ে করেন ২০০৩ সালে। কয়েক বছর না যেতেই সে বিয়ে ভেঙে যায়। এরপর মডেল মোনালিসার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তার। তাদের বিয়েও প্রায় চূড়ান্ত ছিল। কিন্তু হুট করেই হাবিব এই বিয়েতে অমত জানান।
এর কিছুদিন পরেই ২০১১ সালে চট্টগ্রামে কনসার্টে গান গাইতে গিয়ে গোপনে রেহান চৌধুরী নামে বাঁশখালীর এক মেয়েকে বিয়ে করেন হাবিব। ঢাকা ফিরে এসে বিয়ের অনুষ্ঠান ধুমধাম করে পালন করবেন বলে গণমাধ্যমে জানিয়েছিলেন। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি।
এরপর থেকেই হাবিবের পরিবার ও ঘনিষ্ঠজনদের কাছে এ বিষয়ে জিজ্ঞাসা ছিল অনেক। এ প্রশ্ন এড়াতেই হাবিব দ্রুত সন্তান নিয়েছিলেন বলেও চাউর রয়েছে।
তবুও সংসার আর টেকাতেই পারলেন না হাবিব। হাবিব-রেহানার ঘরে আলিম ওয়াহিদ নামে এক ছেলে সন্তান রয়েছে। জানা গেছে, ছেলে আলিম ওয়াহিদ তার মায়ের কাছে থাকবে বলে পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

রেহানকেও ডিভোর্স হাবিবের

আপডেট সময় : ০৫:২৩:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৭