ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

ঢাকা বারের নির্বাচন ২২ ও ২৩ ফেব্রুয়ারি

ঢাকা বারের নির্বাচন ২২ ও ২৩ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক,

এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০১৭-১৮ বর্ষের দুই দিনব্যাপী নির্বাচন ২২ ও ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

ঢাকা বারের ওয়েবসাইটে দেখা যায় ২০ হাজার ৩৯ জন আইনজীবী রয়েছেন এ বারে। নির্বাচন উপলক্ষে ঢাকা বার এলাকায় উৎসবমুখর অবস্থা বিরাজ করছে।

এ নির্বাচনের জন্য ঘোষিত তফসিল অনুযায়ী ২০১৭-২০১৮ বর্ষের কার্যকরী পরিষদের জন্য ২৭টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২৭টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১২টি সম্পাদকীয় পদ ও ১৫টি কার্যনির্বাহী সদস্য পদ রয়েছে।

এ বারের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে দুটি প্যানেলের মধ্যে। একটি প্যানেল আওয়ামী লীগ ও তাদের সমমনা সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল অপরটি বিএনপি ও তাদের সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নীল প্যানেল।

এ নির্বাচনে সাদা প্যানেলের নেতৃত্বে রয়েছেন সভাপতি পদে অ্যাডভোকেট আবদুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আইয়ুবুর রহমান।

অপরদিকে নীল প্যানেলের নেতৃত্বে রয়েছেন-অ্যাডভোকেট মো. খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আজিজুল ইসলাম খান (বাচ্চু)।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

ঢাকা বারের নির্বাচন ২২ ও ২৩ ফেব্রুয়ারি

আপডেট সময় : ০৮:৪২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৭